Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

mostofa kamal meghna
[publishpress_authors_box]

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞার, আদেশ দিয়েছে আদালত। 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. মনিরুল ইসলাম তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সূচনা ফাউন্ডেশন চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সি এস আর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সি আর আই) ট্রাস্টি সজিব ওয়াজেদ জয় ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগ অনুসন্ধানের জন্য ৭ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। 

এই ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট মোস্তফা কামাল স্বপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগ সংশ্লিষ্ট উল্লেখিত ব্যক্তি বর্তমানে পলাতক আছেন। তিনি দেশত্যাগ করলে অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন আটকানো প্রয়োজন। 

স্বাস্থ্য উপদেষ্টার দুই পিএর দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোহাম্মদ তুহিন ফারাবি ও বর্তমান পিও মো. মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দেওয়া হয়েছে। 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  

আবেদনে বলা হয়, মোহাম্মদ তুহিন ফারাবি ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিদ দুর্নীতি ও অনিয়মের আশ্রয়ে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈষ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। 

অনুসন্ধানকালে জানা যায় যে, মুহাম্মদ তুহিন ফারাবী এবং মো. মাহমুদুল হাসানের বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগে উল্লিখিত বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

এর আগে গত শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি স্থগিতের আদেশ দেয় আদালত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found