Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

এবার ২৬ টাকা কমল ১২ কেজি এলপিজির দাম

ss-lpg gas-03-12-23 1
[publishpress_authors_box]

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও কমেছে। এবার ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ২৬ টাকা।

এছাড়া অটোগ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

চলতি নভেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম দাম পড়বে ১ হাজার ২১৫ টাকা। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ১০১ টাকা ২৪ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

গত কয়েক মাস ধরে এলপিজির দাম কমছে। গত অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়। তখন অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতিটন যথাক্রমে ৪৭৫ মার্কিন ডলার ও ৪৬০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতিটন ৪৬৫ দশমিক ২৫ মার্কিন ডলার বিবেচনায় নভেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ২১৬ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

২০২১ সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে সব জায়গায় তা কার্যকর হতে দেখা যায় না।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো, তা সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত।

এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।

এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।

বাজারে সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন আকারের সিলিন্ডার সরবরাহ করা হয়। গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপিজি ব্যবহার করা হচ্ছে। এই বাজারের ৯৯ শতাংশের বেশি বেসরকারি খাতের দখলে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found