Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অজিত দোভালের আমন্ত্রণে একটি সম্মেলনে যোগ দিতে দিল্লি সফর করছেন খলিলুর রহমান। ছবি : প্রথম আলো
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অজিত দোভালের আমন্ত্রণে একটি সম্মেলনে যোগ দিতে দিল্লি সফর করছেন খলিলুর রহমান। ছবি : প্রথম আলো
[publishpress_authors_box]

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

প্রথম আলো জানিয়েছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত খলিলুর রহমান তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক করেন।

বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভের কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন তাদের এক্স হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বুধবার দিল্লিতে যাওয়ার কথা ছিল। সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি গতকাল মঙ্গলবার ভারতের রাজধানীতে গেছেন।

ভারতের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, খলিলুর রহমান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর দিল্লিতে পৌঁছান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে। আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকালেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এমন এক সময়ে দিল্লিতে গেলেন, যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধামন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে।

অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করে ভারতকে চিঠি পাঠানো হচ্ছে। সব মিলিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লি অবস্থানকালে তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয় কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে।

অজিত দোভাল কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে গত মাসে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান। তার এই সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের এক বছরের বেশি সময়ে মাত্র দুজন উপদেষ্টার ভারত সফর হচ্ছে। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফরে যান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found