Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সাংবাদিক রুহুল আমিন গাজী মারা গেছেন

ruhul-amin-gazi
[publishpress_authors_box]

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন।

মঙ্গলবার রাত ৯টায় ঢাকার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।

পারিবারিক সূত্র জানিয়েছে, রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতার পাশাপাশি ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে ও সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

বুধবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

রুহুল আমিন গাজী সাংবাদিকদের র্শীষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের আগে বিএফইউজের মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি আমৃত্যু দৈনিক সংগ্রাম-এর চীফ রিপোর্টার ছিলেন। তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

পৃথক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত