Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আমির খানের ‘গজনি’ সিনেমার সিক্যুয়েল কি তবে আসছে

Ghajni feature image
[publishpress_authors_box]

বলিউডের সুপারহিট গজনি সিনেমার সিক্যুয়েল কি তবে আসছে? নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও এ নিয়ে জল্পনা আবারও তুঙ্গে। কারণ বলিউড প্রডিউসার আল্লু অরবিন্দ যে তেমন কিছুর ইঙ্গিতই দিলেন। মুম্বাইয়ে তেলেগু সিনেমা থ্যান্ডেল এর ট্রেইলার মুক্তির আনুষ্ঠানিক ঘোষনা দেওয়ার সময় প্রযোজক এমন ইঙ্গিত দেন। এ সময় বলিউড তারকা আমির খান উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে অরবিন্দ, আমির খানের সঙ্গে একটি বড় বাজেটের সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করে বলেন, “আমি তাঁর সঙ্গে ১০০০ কোটি টাকার একটি সিনেমা করতে চাই।” এই কথা শুনে উপস্থিত আমির সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “অবশ্যই, স্যার!”।

অরবিন্দ তখন রহস্য করে বলেন, “সিনেমাটা হয়তো গজনী টু!”। আমির আর অরবিন্দের এমন কথোপকথনের পরই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

এই দুজনের আলাপ এগিয়ে যায় আরও বেশ কিছুক্ষণ। যেখানে আমির খান যেন ভক্তদের হয়েই কিছুটা ব্যাট ধরলেন। প্রযোজক অরবিন্দ-কে উদ্দেশ্য করে আমির খান বলেন, “স্যার, নেটে কিন্তু ‘গজনী টু’ নিয়ে অনেক আলোপচনা চলছে।”

উত্তরে অরবিন্দ হাসতে হাসতে বলেন, “মানুষ এ নিয়ে লেখালিখি শুরু করেছে।”

‘গজনী টু’ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। এর মাঝে আমির আর অরবিন্দের এমন আলাপ ভক্তদের জল্পনায় ঘি ঢেলে দিল।

এ আর মুরুগাদাস পরিচালিত ‘গজনী’ ছিল একই নামের একটি তামিল সিনেমার রিমেক। এতে অভিনয় করেন আমির খান, অসিন এবং জিয়া খান। আর ভিলেনের ভূমিকায় অভিনয় করেন প্রদীপ রাওয়াত। সিনেমাটি ছিল বলিউডের জন্য একটি বড় মাইলফলক।

কারণ এটিই প্রথম কোন ভারতীয় সিনেমা যা দেশীয় বাজারে ১১৪ কোটি টাকা আয় করে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে। এই সিনেমার উল্লেখযোগ্য দিকটি ছিল এর নামকরণ। এটি ছিল বলিউডের সেই বিরল সিনেমাগুলোর একটি যা কিনা ভিলেনের নামে নামকরণ করা হয়েছিল।

এদিকে, নাগা চৈতন্য এবং সাই পল্লবী অভিনীত থ্যান্ডেল মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি। এটি নির্মাণ করেছেন তেলেগু নির্মাতা চান্দু মন্ডেটি।

আরও পড়ুন আল্লু অরবিন্দ ও আল্লু আর্জুন: ভারতীয় সিনেমায় বাবা ও ছেলের রেকর্ড

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found