Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঢাকার আমিনবাজারে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

ঢাকার আমিনবাজারে বিদ্যুৎ উপকেন্দ্রে মঙ্গলবার অগ্নিকাণ্ড ঘটে।
ঢাকার আমিনবাজারে বিদ্যুৎ উপকেন্দ্রে মঙ্গলবার অগ্নিকাণ্ড ঘটে।
[publishpress_authors_box]

অগ্নিকাণ্ড ঘটেছে রাজধানীর পাশের আমিনবাজারে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে।

মঙ্গলবার সকালে লাগা এই আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির হিসাব তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আগুন লাগার পরপরই আমিনবাজার, হেমায়েতপুর, সাভারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে সকাল সোয়া ৭টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস তা নেভাতে যায় বলে জানিয়েছেন বাহিনীর ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট শুরুতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরেকটি ইউনিটও সেই কাজে যোগ দেয়।

সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার খবর দেয় ফায়ার সার্ভিস।

আমিনবাজার গ্রিড উপকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, একটি ট্রান্সফরমারে আগুন লেগেছিল। এই অগ্নিকাণ্ডের পরও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে তারা কাজ করছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত