Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

এই ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে হলিউডের যে সিনেমাগুলো

হলিউড রিলিজ ফেব্রুয়ারির হলিউড নতুন সিনেমা
[publishpress_authors_box]

এই ফেব্রুয়ারি মাসে হলিউড দিচ্ছে বেশ কিছু রোমাঞ্চকর নতুন সিনেমা মুক্তির খবর। মাস জুড়েই মুক্তি পাবে শ্বাসরুদ্ধকর সব হৃদয়স্পর্শী ড্রামা এবং তীব্র অ্যাকশনে ভরপুর সিনেমা। এক নজরে দেখে নেওয়া যাক বহুল প্রতীক্ষিত সেই সিনেমাগুলোর মুক্তির দিনক্ষণ।

কাইন্ডা প্রেগন্যান্ট

কমেডি ধারার হলিউড সিনেমা ‘কাইন্ডা প্রেগনেন্ট’। যেখানে অ্যামি শুমার অভিনয় করেছেন লেইনি চরিত্রে। বন্ধুর গর্ভধারণে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা গর্ভাধারণের ভান করতে থাকা লেইনির সঙ্গে অপ্রত্যাশিতভাবে তার স্বপ্ন-পুরুষের সঙ্গে দেখা হয়ে যায়। সিনেমাটি ৫ ফেব্রুয়ারি ২০২৫-এ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।

দ্য উইচার: সাইরেন্স অব দ্য ডিপ

দ্য উইচার: সাইরেনস অব দ্য ডিপ একটি প্রাপ্তবয়স্ক এনিমেটেড ফ্যান্টাসি ড্রামা সিনেমা। এটি ১১ ফেব্রুয়ারি ২০২৫-এ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। কাং হেই চুল পরিচালিত এই এনিমেটেড মুভিটি আন্দ্রেজ সাপকোভস্কির ‘সোর্ড অব ডেসটিনি’  ছোট গল্প গ্রন্থের ‘আ লিটল স্যাক্রিফাইস’-এর ওপর ভিত্তি করে নির্মিত।

মাই ফল্ট: লন্ডন

‘ব্রিটিশ রোমান্টিক ড্রামা মাই ফল্ট: লন্ডন’ মুক্তি পেতে চলেছে আগামী ১৩ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে।  দানি গার্ডউড এবং শার্লট ফাসলার পরিচালিত এই সিনেমায় আশা ব্যাংকস অভিনয় করেছেন নোয়া চরিত্রে, অন্যদিকে ম্যাথিউ ব্রুম আছেন নিক চরিত্রে।

ব্রিজেট জোনস: ম্যাড অ্যাবাউট দ্য বয়

‘ব্রিজেট জোনস: ম্যাড অ্যাবাউট দ্য বয়’ একটি রোমান্টিক ধারার কমেডি সিনেমা। আগামী ১৩ ফেব্রুয়ারি স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিকক-এ এবং ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড

সুপারহিরো জনরার মুভি ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এই সিনেমাটিতে প্রথমবারের মতো অ্যান্থনি ম্যাকি ক্যাপ্টেন আমেরিকা হিসেবে অভিনয় করছেন। এই সুপারহিরো সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ মুক্তি পেতে যাচ্ছে।

দ্য গর্জ

দ্য গর্জ’ একটি সাইফাই জনরার হরর-অ্যাকশন ধর্মী সিনেমা। মুক্তি পেতে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি অ্যাপল টিভি প্লাস-এ। স্কট ডেরিকসন পরিচালনায় এবং জ্যাক ডিনের চিত্রনাট্যে এই সিনেমায় অভিনয় করেছেন মাইলস টেলার, আন্যা টেইলর-জয় এবং সিগর্নি উইভার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found