Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পহেলা বৈশাখে ৪ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

মেট্রোরেল। ফাইল ছবি
মেট্রোরেল। ফাইল ছবি
[publishpress_authors_box]

আগামী সোমবার পহেলা বৈশাখের দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন চার ঘণ্টা বন্ধ থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি বন্ধ রাখা হবে।

এ বিষয়ে ডিএমটিসিএলের অধীন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (গণ-সংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি সকাল সন্ধ্যাকে বলেন, “গত মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পহেলা বৈশাখ নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মিটিং হয়েছে। মিটিংয়ে সড়ক পরিবহন এবং ডিএমটিসিএলকে অনুরোধ করা হয়েছে নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশনটা যেন ৮টা থেকে ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়।”

তিনি বলেন, “এ বিষয়ে আমরা এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেইনি। কিন্তু দাপ্তরিকভাবে সরকার যেহেতু সিদ্ধান্ত দিয়েছে, আল্টিমেটলি এটাই কার্যকর করা হবে।”

আগামীকাল রবিবার ডিএমটিসিএলের ওয়েবসাইটে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি বন্ধ থাকার বিষয়টি জানানো হবে বলেও জানান আহসান উল্লাহ শরীফি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত