Beta
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
Beta
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু : জুনের মৃত্যু ছাড়াল জুলাইয়ের ১৯ দিনে

dengue2
[publishpress_authors_box]

বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন জুলাই-আগস্ট মাসে ডেঙ্গু জ্বরের অবস্থা আরও ভয়ংকর হয়ে উঠবে। তার সত্যতা মিলতে শুরু করেছে। চলতি জুলাই মাসের আগে এই বছর সবচেয়ে বেশি রোগী ও মৃত্যু হয় গত মাসে। পুরো জুন মাসে হাসপাতালে ভর্তি রোগী সংখ্যার চেয়ে জুলাইতে ছাড়িয়ে গেছে দুইদিন আগেই; শনিবার ছাড়িয়ে গেল মৃত্যুর সংখ্যাও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এইডিশ মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের। তাতে করে চলতি মাসের ১৯ দিনেই হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৪৯৩ জন; মৃত্যু হয়েছে ২০ জনের। জুন মাসে ভর্তি রোগী হয় পাঁচ হাজার ৯৫১ জন; মৃত্যু হয় ১৯ জনের।

সর্বশেষ ৩৯৪ জনকে নিয়ে চলতি বছর এ রোগ নিয়ে ভর্তি হলো ১৬ হাজার ৭৮৯ জন; তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে; ১৬১ জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগে ৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪১ জন, খুলনা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ছয়জন আর রাজশাহী বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ জন।

এদের মধ্যে পুরুষ রোগী ২১২ জন আর নারী ১৮২ জন।

সর্বশেষ মারা গেছেন ৬০ বছর বয়সী এক পুরুষ। ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বাড়ি চলতি বছরে ডেঙ্গুর হটস্পট হয়ে ওঠা বরিশাল বিভাগের বরগুনা জেলায়।

এ বছর ডেঙ্গুতে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন ও মে মাসে তিন জন মারা গেছে। মার্চে কোনও রোগীর মৃত্যু হয়নি।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়।

২০০০ সালে দেশে ডেঙ্গুর তথ্য রাখতে শুরু করে সরকার, সে বছরে রোগী ছিল ৫ হাজার ৫৫১ জন। এই রোগে ২০২৩ সালে সর্বোচ্চ রোগীর সঙ্গে সর্বোচ্চ মৃত্যুও দেখে বাংলাদেশ।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন; তাদের মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের। পরের বছর ২০২৩ সালে হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত