Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ঢিলেঢালা পায়জামা দাম্পত্যের অন্তরঙ্গ মুহূর্তের জন্য ক্ষতিকর

paijama-and-sex-life
[publishpress_authors_box]

আরামদায়ক ও ঢিলেঢালা পায়জামা পরলে যেকারও সঙ্গীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর বদলে ঘুমাতেই বেশি ইচ্ছা করতে পারে। তাই পায়জামা পরে ঘুমানোর অভ্যাস স্বতঃস্ফূর্ত যৌনতার ক্ষেত্রে একটি বাঁধা।

সম্প্রতি নিউজউইকে প্রকাশিত এক প্রতিবেদনে রিলেশনশিপ বিশেষজ্ঞরা বলেছেন, আকর্ষণ বা আবেদনের বিপরীতে আরাম ও শারিরীক স্বাচ্ছন্দ্যকে বেছে নেওয়া আমাদের অন্তরঙ্গতার মাত্রাকে প্রভাবিত করছে। ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন রিলেশনশিপ কোচ চান্না ব্রোমলি নিউজউইককে বলেছেন যে, পায়জামা ‘শুধু রাতের পোশাক নয়’।

তিনি বলেন, “এগুলো এক ধরনের সংকেত। যখন কেউ প্রলোভনের বদলে ফ্লিস ওয়ানসি (শীতকালীন এক ধরনের আরামদায়ক ও নরম সিনথেটিক পোশাক) বেছে নেয়, তখন তারা আকর্ষণকে অগ্রাধিকার দেয় না। তারা আরামকে অগ্রাধিকার দেয়। এই পরিবর্তন, যতই সূক্ষ্মই মনে হোক না কেন, সম্পর্কের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে। আকর্ষণ ঘনিষ্ঠ শারিরীক স্পর্শের ওপর নির্ভর করে। এর জন্য উত্তেজনা প্রয়োজন। এর জন্য বৈপরীত্য প্রয়োজন। এর জন্য প্রয়োজন সংযমের বিরুদ্ধে আকাঙ্ক্ষার সূক্ষ্ম টান। আরামদায়ক পায়জামা তা দূরে ঠেলে দেয়। যেসব কারণে সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার আকর্ষণ তৈরি হয় (পোশাকের ধরন, রং, বা শারীরিক গঠন ফুটিয়ে তোলা) সেগুলোর বদলে শারীরিক ও মানসিক স্বস্তি তৈরি করে আরামদায়ক পায়জামা।”

তাহলে আরামদায়ক ঘুমের পোশাক পরার মানে কি অন্তরঙ্গতার মৃত্যু?

মনোবিজ্ঞানী ও যৌন বিশেষজ্ঞ অধ্যাপক ডঃ ক্যান্ডিস নিকোল হারগনস আউটলেট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “যৌন মিলনের সময় আপনার সঙ্গীকে উত্তেজিত করার দুটি প্রধান উপায় হলো দৃষ্টি ও স্পর্শ; তাই আপনার সঙ্গী আকর্ষণীয় মনে করে এমন ঘুমের পোশাক পরলে আকাঙ্ক্ষা বাড়িয়ে আপনার যৌন জীবনকে উন্নত হতে পারে, যেখানে অরুচিকর ঘুমের পোশাক স্ফুলিঙ্গ নিভিয়ে দিতে পারে।”

তিনি পরামর্শ দেন, “আপনার সঙ্গী কোন ধরনের পায়জামা পছন্দ করে, তা তাকে জিজ্ঞাসা করুন। আপনার আলমারি থেকে এমন পোশাক আপনার জন্য বাছাই করে দিতে বলুন, যা তার কাছে আকর্ষণীয় মনে হয়। এরপর, এক রাতের জন্য সেই পোশাক পরে দেখুন। যদি দেখেন যে, এতে আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে, তাহলে এটি নিয়মিত করুন।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত