Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পোপের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

yunus
[publishpress_authors_box]

ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার রাত ৩টার দিকে তিনি ঢাকায় পৌঁছান বলে বাসসকে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

গত ২১ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮৮ বছর বয়সে মারা যান শীর্ষ ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

সেদিন চারদিনের সফরে কাতারের রাজধানী দোহায় গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত শুক্রবার সেখান থেকে সরাসরি রোমে পৌঁছান তিনি।

পরদিন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসও পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত