Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ছাত্রদল নেতা সাম্য হত্যা : গ্রেপ্তার ৩ জন ৬ দিনের রিমান্ডে

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য
[publishpress_authors_box]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে ছয়দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি পেয়েছে পুলিশ।

শনিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহিন রেজার আদালত এ অনুমতি দিয়েছে।

আসামিরা হলো- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার, কালাম সরদারের ছেলে পলাশ সরদার ও ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক।

গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসানের আবেদনে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। পরদিন তিনি তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য শনিবার দিন ধার্য করে।

শুনবার রিমান্ড শুনানিতে তাদের হাজির করা হয়। আদালতে তাদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন।

শাহবাগ থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ মে মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য (২৫)। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন সকালে তার বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন।

গত ১৩ মে হত্যাকাণ্ডের রাতেই রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তামিম, পলাশ ও সম্রাটকে গ্রেপ্তার করা হয়। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

সাম্যের বন্ধুরা বলছেন, মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এসময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাম্যকে ধারাল অস্ত্র দিয়ে ডান পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায় ওই মোটরসাইকেলের আরোহী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found