Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন বুলবুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (ফাইল ছবি)
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (ফাইল ছবি)
[publishpress_authors_box]

অক্টোবরে হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। তামিম ইকবাল এবারের নির্বাচনে পরিচালক পদে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এবার আমিনুল ইসলাম বুলবুলও তার সিদ্ধান্ত জানালেন। মঙ্গলবার (২ সেপ্টেবর) সিলেটে সংবাদ মাধ্যমকে বিসিবির বর্তমান সভাপতি নিশ্চিত করেছেন, অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে লড়বেন তিনি।

মাস তিনেক আগে ‘টি-টোয়েন্টি ইনিংস খেলতে’ বিসিবি সভাপতি হয়েছিলেন বুলবুল। অর্থাৎ, অল্প সময় সভাপতির দায়িত্বে থেকে চমকপ্রদ কিছু করার পরিকল্পনা ছিল তার। তবে সময় গড়ানোর সঙ্গে পরিকল্পনা পাল্টে ফেলেছেন বুলবুল। ‘টি-টোয়েন্টি’ নয়, দীর্ঘমেয়াদেই বিসিবির নীতি-নির্ধারণী পদে থাকার ইচ্ছা তার।

কিছুদিন আগে এক সংবাদ মাধ্যমকে বুলবুল জানিয়েছিলেন, নির্বাচন না করে সভাপতি হতে আপত্তি নেই তার। অর্থাৎ, জাতীয় ক্রীড়া সংস্থার মনোনীত হয়ে এখন যেমন সভাপতির পদে বসে আছেন, সেই প্রক্রিয়ায় পুনরায় সভাপতি হতে তিনি রাজি।

তবে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাই দিয়েছেন বুলবুল।

এবারের নির্বাচন নিয়ে তার কী ভাবনা, সভাপতি হতে কী তিনি লড়বেন- এমন প্রশ্নে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, “ইতিমধ্যেই নাজমুল আবেদীন ফাহিম বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করেছেন- অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা (বিসিবির) নির্বাচন করব এবং প্রপার নির্বাচনই করব। এখানে (বিসিবি নির্বাচনে) সভাপতি নির্বাচন হয় না। পরিচালকদের নির্বাচন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য।”

টি-টোয়েন্টি খেলতে চেয়ে নির্বাচন করার পরিকল্পনা নিয়ে বলবুল বললেন, ‘‘টেস্ট বা টি-টোয়েন্টি খেলা… আমি বলেছিলাম কুইক ইনিংস খেলার। সেটা এখনও শেষ হয়নি। কুইক ইনিংসটা শেষ হোক। আর যদি কন্টিনিউ করতে হয় টি-টোয়েন্টি থেকে ফিফটিতে যাবো।’’

নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে এখনও জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কথা হয়নি বলে জানালেন বুলবুল,‘‘আমার সঙ্গে এনএসসির এখনও কোনো আলোচনা হয়নি। আমি শুধু এটা প্রকাশ করেছি যে সম্ভব হলে আমি নির্বাচন করবো। আমি জানি না এখনো কীভাবে করব। আমি যে কাজগুলো শুরু করেছিলাম। এগুলো ভালোভাবে এগিয়ে চলেছে। মনে হচ্ছে এই কাজগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found