Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

‘ব্রাজিলিয়ান মেসিতে’ ম্লান ইয়ামালের বার্সা

w67
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস লিগে চেলসি–বার্সেলোনা ম্যাচে আলো ছিল এস্তেভাও ও ইয়ামালকে নিয়ে। ম্যাচ শুরু হতেই দুজনকে পাওয়া গেল দুই বিপরীত বিন্দুতে। ইয়ামালকে এই ম্যাচে একরকম বোতলবন্দী করে রাখেন চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া।

আর সব আলো নিজের দিকে টেনে নেন চেলসির ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও। কেন তাকে ব্রাজিলিয়ান মেসি বা ‘মেসিনিও’ বলা হচ্ছে ম্যাচ জুড়ে বুঝিয়েছেন এই তরুণ। ৫৫ মিনিটে করেছেন দুর্দান্ত এক গোল। ১০ জনে পরিণত হওয়া বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি।

২৭ মিনিটে আত্মঘাতী গোলে চেলসিকে এগিয়ে দেন বার্সার ডিফেন্ডার জুলস কুন্দে।  ৫৫ মিনিটে এস্তেভাওয়ের পর ৭৩ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি চেলসি স্ট্রাইকার লিয়াম দালেপের। ৪৪ মিনিটে লাল কার্ড দেখেছিলেন বার্সার রোনালদ আরাউহো।

চ্যাম্পিয়নস লিগে তৃতীয় টিনএজ হিসেবে নিজের প্রথম তিন ম্যাচে গোল করলেন এস্তেভাও। এই গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ২১৫ দিন। এর আগে ১৮ বছর ১১৩ দিনে কিলিয়ান এমবাপ্পে এবং ১৯ বছর ১০৭ দিনে গোল করেন আর্লিং হলান্ড।  

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১০ গোল করলেন এস্তেভাও। তার সঙ্গে মেসির তুলনা করা হলে চেলসি কোচ এনজো মারেসকা বললেন, ‘‘সে ও লামিন দুজনেই খুব তরুণ। মাত্র ১৮ বছর বয়স। আপনি যদি তাদের সঙ্গে মেসি বা রোনালদোর তুলনা করেন, তাহলে এটা তাদের মতো তরুণদের জন্য অনেক বেশি চাপের হয়ে যায়।’’

 ৫৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে চেলসি। বার্সেলোনার পাঁচ শটের কেবল দুটি লক্ষ্যে ছিল। ৫৫ মিনিটে রিস জেমসের পাস ডান দিকে পেয়ে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে পড়েন এস্তেভাও। এরিক গার্সিয়াকে কাটিয়ে, আলেহান্দ্রো বাল্দের বাধা এড়িয়ে জোরাল শটে করা গোলটি করেন তিনি।

ম্যাচ শেষেতরুণ ব্রাজিয়ান ফরোয়ার্ড বললেন, ‘‘সবকিছু আমার জন্য খুব দ্রুতই ঘটেছে। আমি বুঝে ওঠার আগেই যেন সব হয়ে গেল। শুধু একটু জায়গা খুঁজে পেলাম, কোনোমতে সেখান দিয়ে বেরিয়ে গেলাম এবং তারপর গোলটা করলাম।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found