Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বিপিএলে কাজ করতে মুখিয়ে শোয়েব

&7
[publishpress_authors_box]

বিপিএলের গত আসরে চট্টগ্রামের মেন্টর ছিলেন শহীদ আফ্রিদি। এরপর পারিশ্রমিক না পেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছিলেন তিনি। সেই তিক্ততা জেনেও বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করতে রাজি হয়েছেন আরেক পাকিস্তানি তারকা শোয়েব আখতার।

ঘণ্টায় ১০০ মাইল বেগে প্রথম বল করা এই তারকা নিজেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করতে মুখিয়ে আছেন। এক ভিডিও বার্তায় বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন শোয়েব।

শোয়েব আখতার বললেন, ‘‘আমার খুব পছন্দের একটি জায়গা বাংলাদেশ । আমার হৃদয়ের কাছের একটি জায়গা। ১০-১৫ বছর ধরে সেখানে যাওয়া হয় না। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করব। আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আপনাদের সবাইকে খুব ভালোবাসি।’’

তাসকিন ও সাইফকে দলে নিয়েছে ঢাকা।

বিপিএলের ১২ তম আসরে টুর্নামেন্টে প্রথমবার মেন্টর হচ্ছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তাকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে গিয়ে সম্প্রতি এক বিবৃতিতে ঢাকা লিখেছিল, ‘‘গতি কৌশলের সাথে মিলে যায়। আমাদের পরামর্শদাতা–শোয়েব আখতার। শুরু হোক গর্জন।’

এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করেছে ঢাকা। নিলামের আগে সরাসরি চুক্তিতে ব্যাটার সাইফ হাসান ও পেসার তাসকিন আহমেদের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। তাসকিন আহমেদ নিশ্চয়ই মুখিয়ে থাকবেন শোয়েবের সঙ্গে কাজ করতে।

এছাড়া বিদেশিদের মধ্যে অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার অবশ্য পুরো মৌসুমের জন্য পাওয়া যাচ্ছে না তাকে। তবে উসমান খান খেলতে পারেন পুরো টুর্নামেন্টেই।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত