Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই

চীনে তিন ম্যাচে বাংলাদেশের ১৮ গোল

b09
[publishpress_authors_box]

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চীনে দাপট দেখিয়ে চলেছে বাংলাদেশ। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে আজ শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। জোড়া গোল করেন নাজমুল হুদা। একটি করে গোল মোহাম্মদ মানিক, বায়েজিদ বোস্তামি ও ইকরামুল ইসলামের।

 তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করল বাংলাদেশ। আগামী শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৪ মিনিটে আরিফের দারুণ পাস থেকে ইকরামুলের হেডে আসে প্রথম গোল।

পাঁচ মিনিট পর অপুর নিখুঁত পাস পেয়ে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগে ২-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ।

৬৪ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়েজিদের দূরপাল্লার শট জড়ায় জালে। ইনজুরি সময়ে হাফ-ভলিতে নিজস্ব স্বাক্ষর রেখে ফয়সাল করেন নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল।

তিন ম্যাচে তিন জয় নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ম্যাচ শেষে প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ছেলেরা ৯০ মিনিট ভালো ফুটবল খেলেছে। গোলের সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে। আগামী দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found