Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই এগিয়ে ‘নতুন’ বাংলাদেশ

bd vs sl-4
[publishpress_authors_box]

পাল্টে গেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। নাজমুল হোসেন শান্তর জায়গায় ৫০ ওভারের ক্রিকেটের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। যাতে ‘পঞ্চপাণ্ডব’-এর কেউই আর আন্তর্জাতিক ক্রিকেটে থাকলেন না।

নতুন অধিনায়ক ও সিনিয়র সব ক্রিকেটার ছাড়া প্রথম ওয়ানডে সিরিজ। বলাই যায়, ওয়ানডে ফরম্যাটে নতুন বাংলাদেশের দেখা মিলছে। যে ‘নতুন’-এর শুরুটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর প্রথম ওয়ানডে দিয়ে। বাংলাদেশ সময় বুধবার (২ জুলাই) বিকাল ৩টায় আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার ঠিক আগমুহূর্তে বদল হয় ওয়ানডে অধিনায়ক। শান্তকে সরিয়ে দায়িত্ব তুলে দেওয়া হয় মিরাজের কাঁধে। মিরাজ আগেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে স্থায়ী নেতৃত্ব পাওয়ার পর তার প্রথম মিশন শুরু হচ্ছে কলম্বোর ম্যাচ দিয়ে। তিনি এমন সময় ওয়ানডে দলের দায়িত্ব নিয়েছেন, যখন এই ফরম্যাটে খুবই বাজে অবস্থানে বাংলাদেশ। এর ওপর সিনিয়র ক্রিকেটারদেরও পাচ্ছেন না তিনি।

তামিম ইকবাল আগেই অবসর নিয়েছেন। মাশরাফি বিন মুর্তজা আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তার আন্তর্জাতিক ক্রিকেট শেষ হয়ে গেছে আরও আগেই। রাজনৈতিক পালাবদলে সাকিব আল হাসানেরও আন্তর্জাতিক ক্রিকেট শেষ ধরা হচ্ছে। বাকি ছিলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এই দুই ক্রিকেটারও চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটে এই পাঁচজনকে ডাকা হয় ‘পঞ্চপাণ্ডব’ নামে। সাদা বলের ক্রিকেটে তারা কেউই আর আন্তর্জাতিক অঙ্গনে নেই। নতুন পথচলায় মিরাজকে তাই তাদের অভাব পূরণেও কাজ করতে হচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। সেই ধাক্কা কাটিয়ে উঠতে ওয়ানডে সিরিজে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু এই ফরম্যাটের সাম্প্রতিক পরিসংখ্যান সায় দিচ্ছে না। সবশেষ ১১ ওয়ানডের ৮টিতে যে হেরেছে বাংলাদেশ!

তবে একই পরিসংখ্যানে আবার স্বস্তির হাওয়াও বইছে। যে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, এর মধ্যে দুটি এই শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে মুখোমুখি সর্বশেষ ওয়ানডে সিরিজটি বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। সুতরাং, প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই এই সিরিজে এগিয়ে থেকে নামবে বাংলাদেশ।

২০১৮ সালের নিদাহাস ট্রফির পর বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটীয় লড়াই অন্য মাত্রায় পৌঁছেছে। ২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজের ‘টাইমড আউট’-এর পর ওই উত্তাপ আরও বেড়ে যায়। শ্রীলঙ্কা যেহেতু বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে হেরেছিল, এবার ঘরের মাঠে সেটার প্রতিশোধ নিশ্চয় তুলতে চাইবে দ্বীপ দেশটি।

তবে বাংলাদেশকে হারানো যে কঠিন, সেটা জানা আছে শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসদলঙ্কার। ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না, এটা কি শ্রীলঙ্কার জন্য সুবিধার- এমন প্রশ্নে লঙ্কান অধিনায়ক বলেছেন, “না না। আমি এ-রকমটা মনে করি না। বাংলাদেশ অনেক কঠিন প্রতিপক্ষ, তারাও অনেক ভালো ক্রিকেট খেলছে। বাংলাদেশে সর্বশেষ সিরিজে আমাদের বিপক্ষে তারা জিতেছে। ফলে এবার হোম সিরিজে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found