Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ইসলামিক সলিডারিটি গেমসে টিটির ফাইনালে বাংলাদেশ

final9
[publishpress_authors_box]

ইসলামিক সলিডারিটি গেমসে একটি রৌপ্য নিশ্চিত হল বাংলাদেশের। মোঃ জাবেদ আহমেদ ও খৈ খৈ সাই মারমা ফাইনালে পৌঁছেছেন টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে।

আজ সেমিফাইনালে বাহারাইনের কেন্দা মোহাম্মদ ও রাশেদ কে ৩- ১ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। একইসঙ্গে গেমসে রৌপ্য পদকও  নিশ্চিত হলো বাংলাদেশের। এর আগে ভরোত্তোলনে পদকপ্রাপ্তি নিশ্চিত হয়েছিল।

প্রথম গেমে ১৩-১১ পয়েন্টে বাংলাদেশ জিতে। দ্বিতীয় গেমে বাহরাইন ৭-১১ পয়েন্টে সমতা আনে। তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে জিতে বাংলাদেশ আবার লিড নেয়। তৃতীয় সেটে বাহরাইন লড়াই করলেও চতুর্থ গেমে পারেনি। চতুর্থ সেটে জাভেদ-খৈ খৈর কাছে ১১-৩ পয়েন্টে হারে। 

বাংলাদেশ টেবিল টেনিসে ইসলামিক গেমসে এবারই প্রথম পদক পেয়েছে। দক্ষিণ এশিয়ার বাইরেও টিটির এটি প্রথম পদক। সেমিফাইনালে উঠায় ব্রোঞ্জ নিশ্চিত হয়েছিল বুধবারই। আজ ফাইনালে পৌঁছে নিশ্চিত হল রৌপ্য।

টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে তারা ৩-০ সেটে হারিয়েছিল মালদ্বীপের মুন্সেফ ও রাফা জুটিকে। আজ রাতে ফাইনালে শক্তিশালী তুরস্কের বিপক্ষে খেলবেন মোঃ জাবেদ আহমেদ ও খৈ খৈ সাই মারমা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত