Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

লেভানডফস্কির দেশকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

পোল্যান্ডকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর ইনডোরে। ছবি: সংগৃহীত।
পোল্যান্ডকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর ইনডোরে। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

পোল্যান্ডের অন্যতম সেরা তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কি। বার্সেলোনার স্ট্রাইকারের দেশ পোল্যান্ড এবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি খেলতে এসেছে ঢাকায়।

যদিও কাবাডিতে খুব বেশি সুখ্যাতি নেই পোল্যান্ডের। তাদেরকে বৃহস্পতিবার সকালে সহজেই হারিয়েছে বাংলাদেশ।  মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৭ লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

এটা বাংলাদেশের টানা চার জয়। এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

পোল্যান্ডকে হারাতে খুব বেশি ঘাম ঝরেনি বাংলাদেশের। ছবি: সংগৃহীত।

ম্যাচের শুরু থেকেই পোলিশদের চেপে ধরেন মিজান, আরদু, আল-আমিন, রাজিব, ইয়াসিনরা। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। এ সময় স্বাগতিকরা ১০-১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় লোনার দেখা। ফলে লাল-সবুজরা এগিয়ে যায় ১৯-২ পয়েন্টে।

এরপর ১৪ মিনিটে তৃতীয় লোনা পায় বাংলাদেশ। এ সময় দুদলের পয়েন্টের পার্থক্য ছিল ৩০-১০। প্রথমার্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এ আসরে ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ড।

ম্যাচসেরার পুরস্কার হাতে বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সী। ছবি: সংগৃহীত।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই চতুর্থ লোনা তুলে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে ৪১-১৫ পয়েন্ট ব্যবধানে ছিল। ২৯ মিনিটে পঞ্চম লোনাসহ ৫১-২১ পয়েন্টে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে ষষ্ঠ লোনা স্বাগতিকদের। এ সময় দল এগিয়ে ছিল ৬১-২৪ পয়েন্টে। ৩৯ মিনিটে সপ্তম লোনা লাভ করে বাংলাদেশ। এ সময় ৭১-২৭ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ।

ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই ২৫ পয়েন্ট তুলে নেন। শুক্রবার ৩১ মে গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত