Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা

ISPR
[publishpress_authors_box]

কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিবিসি বাংলা জানিয়েছে, কক্সবাজারের এ ঘটনা ঘিরে সংঘর্ষের অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।”

এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত