Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শেষ বলের রোমাঞ্চে সাকিবদের বাজিমাত

৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেট পাননি সাকিব। ছবি : এক্স
৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেট পাননি সাকিব। ছবি : এক্স
[publishpress_authors_box]

বার্বাডোজ রয়্যালসকে হারাতে শেষ ওভারে সাকিব আল হাসানদের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের দরকার ছিল ১২ রান। রাদারফোর্ডের করা শেষ বলে লাগত ৩ রান। সেই বলটা রাদারফোর্ড করেন ওয়াইড, তবে রান আউট হন ইমাদ ওয়াসিম। তাই শেষ বলে প্রয়োজন কমে দাঁড়ায় ২ রানে। শামার স্প্রিঙ্গার ২ রান নিয়ে অ্যান্টিগাকে এনে দেন ৪ উইকেটের রোমাঞ্চকর জয়।

ত্রিনবাগো নাইট রাইডার্স, সেন্ট লুসিয়া কিংস—পরপর দুই ম্যাচে হেরেছিল অ্যান্টিগা। অবশেষে আজ ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বার্বাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরল তারা।

গাউস অপরাজিত ছিলেন ৮৫ রানে।

বার্বাডোজ রয়্যালসের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় শেষ বলে বাজিমাত তাদের। ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব আল হাসান ছিলেন বিবর্ণ। বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে আজ করেছেন ১২ বলে ১৫ রান। বোলিংয়ে ৩ ওভারে ৩৩ রান খরচ করেও পাননি কোনো উইকেট।

ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করে অপরাজিত থাকেন গাউস। ৫৩ বলের ইনিংসে ৫ চার ও ৪ ছক্কা মেরেছেন। ম্যাচসেরা হয়েছেন অ্যান্টিগার পেসার সালমান ইরশাদ। ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ২ উইকেট।

বার্বাডোজ রয়্যালস ২০ ওভারে ৪ উইকেটে করেছিল ১৮৭ রান। ইনিংস সর্বোচ্চ ৯৮ রান করে অপরাজিত থাকেন ব্র্যান্ডন কিং।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত