Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মেহেদীর কাছে বাংলাদেশের হয়ে খেলাটাই গর্বের

s3
[publishpress_authors_box]

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ২ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৩৭ বলে ৫৭ করে ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস। সিরিজে বাংলাদেশের সমতায় ফেরার পেছনে মেহেদী হাসানের অবদানও কম নয়।  ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। এরপর শেষ ওভারে বাউন্ডারি মেরে নিশ্চিত করেছেন জয়।

দুর্দান্ত পারফরম্যান্সের পরও ঠিক তার পরের ম্যাচে একাদশে মেহেদী থাকবেন কি না, সেটা নিয়ে তাঁকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করলে মেহেদী বললেন, ‘‘আসলে এই প্রশ্নের উত্তর প্রধান কোচ দিতে পারবেন। অধিনায়ক দিতে পারবেন। আমার কাজ হচ্ছে খেলা। আপনি যেটা প্রশ্ন করেছেন, আমার জন্য কঠিন আসলে…একটা সহজ প্রশ্ন আপনাকেও করি। আপনি যে চ্যানেলে চাকরি করেন, এক মাস এই চ্যানেলে, এক মাস আরেক চ্যানেলে চাকরি করলে আপনার জন্য এটা স্বস্তিদায়ক না। আমার জন্যও ব্যাপারটা একই।’’

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে বাংলাদেশ এ বছর খেলেছে ৪৬ ম্যাচ। এই ৪৬ ম্যাচের মধ্যে মেহেদী ১৫ ম্যাচে একাদশে ছিলেন। যখনই সুযোগ পেয়েছেন, নিজের সেরাটা দিয়েছেন। নিয়মিত একাদশে সুযোগ না পেলেও তাঁর আফসোস নেই,‘‘বাংলাদেশ দলের হয়ে খেলা একটা গর্বের বিষয়। সেটা ১০ ম্যাচ পরে খেলি বা নিয়মিত খেলি, গুরুত্বপূর্ণ হচ্ছে খেলাটাই।’’

শেষ দিকে ৭ বলে ১৭ করে চাপ কমিয়েছেন সাইফউদ্দিন। তাকেও প্রশংসায় ভাসালেন মেহেদী, ‘‘সাইফউদ্দিন নিয়মিত না। দেখা যায় যে দিন ব্যাটাররা ভালো করে, সেদিন লোয়ার অর্ডারের ব্যাটাররা ব্যাটিংয়ের সুযোগ পান না। অনেক দিন পর পর তাঁকে ব্যাটিং করতে হয়। চাপের মুহূর্তে দুইটা বাউন্ডারি অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত