সবশেষ বিশ্বকাপে আগুন ঝড়িয়েছিলেন মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে তার ইনসুইংয়ের প্রশংসা করেছিলেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে ৬ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন মারুফা আক্তার।
তাই ধারণা করা হচ্ছিল এবারের নারীদের আইপিএল নিলামে দল পেতে পারেন বাংলাদেশের এই পেসার। কিন্তু ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের মারুফা অব্রিক্রিতই থেকে যান।
আজ ২৭ নভেম্বর দিল্লিতে হচ্ছে নিলাম, যেখানে নাম দিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। পেসার মারুফার সঙ্গে আছেন দুই অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। মারুফার মত নিলামে নাম উঠলেও দল পাননি রাবেয়া খান।
ভারতীয় দলে দীর্ঘ দিন সুযোগ না পেলেও শিখা পাণ্ডেকে ২ কোটি ৪০ লক্ষ রুপিতে কিনেছে ইউপি ওয়ারিয়র্জ। দিল্লিতে ১.৩০ কোটি রুপিতে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের চিনেল হেনরি। সেই দিল্লিই ১.৯০ কোটি রুপিতে কিনেছে ল্যানিংকে।



