Beta
শনিবার, ১৩ জুন, ২০২৬
Beta
শনিবার, ১৩ জুন, ২০২৬
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিলের স্বপ্ন ভেঙে ফাইনালে পর্তুগাল

b1
[publishpress_authors_box]

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্বপ্ন ভাঙল ব্রাজিলের। সেমিফাইনালে তারা টাইব্রেকারে হারল ক্রিস্তিয়ানো রোনালদোর উত্তরসূরিদের কাছে। সোমবার পর্তুগাল টাইব্রেকারে ৬-৫ গোলে ব্রাজিলকে হারিয়েছে। নির্ধারিত সময়ের পর ম্যাচ গোলশূন্য ছিল।

 নিজেদের ইতিহাসে প্রথমবার তারা ফাইনালে পৌঁছাল। ১৯৮৯ সালে তৃতীয় হওয়া ছিল তাদের সেরা সাফল্য। রেকর্ড পাঁচটি শিরোপা জয়ী নাইজেরিয়াকে ছুঁতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্রাজিলকে।

দোহায় ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে গতি ছিল দুই দলের খেলায়। প্রথমার্ধে পর্তুগালের ছয়টি ও ব্রাজিলের আটটি শট জালের ঠিকানা খুঁজে পায়নি।

বিরতির পরও ছিল একই চিত্র। সুযোগ ছিল, গোল নেই। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় নির্ধারিত ৯০ মিনিট শেষে রেফারি সরাসরি খেলা টাইব্রেকারে নিয়ে যান।

প্রথম পাঁচটি শটেই দুটি দল জড়ায় জালে। এরপরই নাটকীয়তা। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শটটা পোস্টের বাইরে মারেন। তিনিই আবার ব্রাজিলের রুয়ান পাবলোর শট ঠেকিয়ে দলকে সমতায় ফেরান।

সাডেন ডেথে শেষ হাসি হাসে পর্তুগালই। পর্তুগালের শট জালে জড়ালেও ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলোর শট হয় লক্ষ্যভ্রষ্ট। ফাইনালের টিকিট পায় পর্তুগিজরা।

ফাইনালে পর্তুগাল খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। প্রথম সেমিফাইনালে ২-০ গোলে ইতালিকে হারায় অস্ট্রিয়ানরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল খেলবে ইতালির বিপক্ষে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found