Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কীর্তি গড়তে মুশফিকের লাগল ৮ বল

mushfiq
[publishpress_authors_box]

সেঞ্চুরি থেকে ১ রান দূরে, দিনের শুরুর ওভার, শততম টেস্টের মাইলফলক, সব মিলিয়ে মুশফিকুর রহিমের জন্য সময়টা ছিল বেশ নড়বড়ে। তবে মুশফিক তাতে গা করলেন না। মাথায় চাপ নিলেন না। দিনের প্রথম ওভারেই স্ট্রাইক এন্ডে তিনি। তখন সেঞ্চুরির জন্য ১ রানের চেয়েও তার কাছে বড় ছিল চাপটা হজম করা।

বেশ ভালো ভাবেই সেই চাপ হজম করেছেন মুশফিকুর। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম ওভার কাটিয়ে দিলেন সতর্ক হয়ে। এর মধ্যে ম্যাথিউ হামফ্রিসের বলে আউট হওয়ার আবেদন এসেছিল মুশফিকের বিপক্ষে। পঞ্চম বলে সেই ভয়ের সময়ও ভাগ্য তার সঙ্গ দিয়েছে।

এরপর দিনের দ্বিতীয় ওভারে প্রথম বল সিঙ্গেল নিলেন লিটন দাস। পরের বলেই লেগ সাইডে গ্লান্স করে এক রান নিলেন মুশফিক। হয়ে গেলেন শততম টেস্টে সেঞ্চুরি করা ১১তম ব্যাটার, অবশ্যই বাংলাদেশের প্রথম।

এই সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসালেন মুশফিক। মুমিনুল হকের ১৩ সেঞ্চুরির মতোই তারও এখন ১৩টি শতক। মিরপুরে আছে পাঁচটি।

মুশফিকের মতো শততম টেস্টে সেঞ্চুরি করেছেন আরও ১০ জন। ১৯৬৮ সালে প্রথম ইংল্যান্ডের কলিন কাউড্রি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রান করেন। এরপর ভারতের সঙ্গে জাভেদ মিঁয়াদাদের ১৪৫, ইংল্যান্ডের বিপক্ষে গর্ডন গ্রিনিজের ১৪৯, উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্টের ১০৫, ভারতের বিপক্ষে ইনজামাম উল হকের ১৮৪, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের দুই ইনিংসে সেঞ্চুরি, ইংল্যান্ডের বিপক্ষে গ্রায়েম স্মিথের ১৪৩, শ্রীলঙ্কার বিপক্ষে হাশিম আমলার ১৩৪, ভারতের বিপক্ষে জো রুটের ২১৮ আর সবশেষ ডেভিড ওয়ার্নারের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০।

শততম টেস্টে সাড়ে ৬ হাজার টেস্ট রানেও পা রেখেছেন। এ মাঠেই আছে মুশফিকের তিনটি দ্বিশতকের দুটি। আর মিরপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯৬০ রান আছে মুশফিকের। তার ক্যারিয়ারে এক মাঠে সর্বোচ্চ।

মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের রানও এগিয়েছে। তার আউটের ৫ উইকেটে ৩১০ রান বাংলাদেশের। লিটন দাস ১০৮ বলে ৫৮ ও মুশফিক ২১১ বলে ১০৬ রানে ফিরেছেন। দুজনের জুটি থামে ১০৮ রানে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found