Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

‘আপনার সাথে যদি এই টেস্টটা খেলতে পারতাম’

584902116_1391854812293774_2936707237711748512_n
[publishpress_authors_box]

যদি পরিবেশ ভিন্ন থাকতো তবে হাতে হাত রেখে মাঠে নামা হতো। কিন্তু পরিস্থিতি ভিন্ন। তাই সাকিব আল হাসানের মন খারাপ, আক্ষেপ করলেন মুশফিকের সঙ্গে তার ১০০তম টেস্টে ম্যাচে খেলতে না পারায়।

মুশফিকের শততম টেস্টের দিন সকালে ফেসবুক স্ট্যাটাসে স্মরণ করেছেন বিকেএসপির বড় ভাই মুশফিককে। তাকে নিয়ে আবেগঘ স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। সাকিব এখন বাংলাদেশ থেকে অনেক দূরে। তবুও মুশফিকের ১০০তম টেস্ট দেখার প্রতিজ্ঞা করেছেন।

২০০৫ সালে লর্ডসে মুশফিকের প্রথম টেস্ট বিকেএসপিতে বসে দেখেছিলেন সাকিব। সেই দিনটি তার মনে আছে। স্মরণ করেছেন ফেসবুক স্ট্যাটাসে। এবার ১০০তম টেস্টও দেখার কথা জানিয়েছেন সাকিব।

আবেগঘন স্ট্যাটাসে সাকিব লিখেছেন –

আমার মনে আছে যখন আপনি লর্ডসে আপনার প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন, তখন আমি বিকেএসপির কমন রুমে ওই টেস্টের প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকে আপনি আমাকে এবং বাংলাদেশ এবং তার বাইরের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছ। আপনি অনেক দিন ধরে খেলছেন এবং খেলায় আপনার সেরাটা দিয়েছেন। যখন থেকে আপনি বয়সভিত্তিক দলের নেতৃত্ব দিচ্ছিলেন, তখন থেকে আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি এবং এখন পর্যন্ত এবং যতদিন আমি ক্রিকেট খেলবো, আপনিই আমার অধিনায়ক থাকবেন।

মুশফিক ভাই, এই শুভ মুহূর্তে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য শুভকামনা জানাই, যেটি যেকোনো ক্রিকেটারের জন্য একটি ঐতিহাসিক কৃতিত্ব। ঠিক যেমন আমি আপনাকে প্রথম ম্যাচে দেখেছিলাম, তেমনি আপনার ১০০তম টেস্ট ম্যাচে আপনার মুখোমুখি প্রতিটি বল দেখব। আমি আশা করি আপনি এই ম্যাচটি উপভোগ করবেন এবং আমি যদি এই টেস্টটা আপনার সাথে খেলতে পারতাম এবং মাঠে আপনার সঙ্গে গৌরব উদযাপন করতে পারতাম।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত