Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

পেনাল্টি মিসে জেতা হলো না ব্রাজিলের

5
[publishpress_authors_box]

বিশ্বকাপ প্রস্তুতিতে আফ্রিকার দুই পরাশক্তির বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিল ব্রাজিল। সেনেগালের সঙ্গে জিতলেও মঙ্গলবার রাতে তারা ১-১ গোলে ড্র করেছে তিউনিসিয়ার সঙ্গে। অবশ্য জয়ের দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু লুকাস পাকেতার পেনাল্টি মিসে ১-১ সমতায় মাঠ ছাড়তে হয় ‘সেলেসাও’দের।

ফ্রান্সের লিলেয় শুরু থেকে আক্রমণ ও বলদখলে এগিয়ে ছিল ব্রাজিল। ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। কার্লো আনচেলত্তির দলের আক্রমণগুলো ছিল লক্ষ্যহীন। চোখে পড়েছে সমন্বয়হীনতাও। লক্ষ্যহীন শটে বারবার হতাশ করে তারা।

পেনাল্টি মিস করেছেন পাকেতা।

ম্যাচের ২৩ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে তিউনিসিয়াকে এগিয়ে দেন হাজেম মাসতৌরি। বাঁ দিক সতীর্থের বাড়ানো পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে, কোনাকুনি শটে গোলটি করেন তিনি। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় ব্রাজিল। ৩৮তম মিনিটে রোদ্রিগোর দারুণ একটি ফ্রি কিক অসাধারণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয় আফ্রিকান দেশটি। দারুণ এক শটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান এস্তেভাও। এটি ব্রাজিলের হয়ে চার ম্যাচে তার চতুর্থ গোল।

বিরতির পর আরেকটি পেনাল্টি গোলে এগিয়ে যেতে পারত ব্রাজিল। কিন্তু ৭৬ মিনিটে পেনাল্টি মিস করেন লুকাস পাকেতা। ডি-বক্সে ভিতো হকে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। কিন্তু উড়িয়ে মেরে হতাশ করেন পাকেতা। এই মিসে জয় দিয়ে বছর শেষ করা হলো না ব্রাজিলের। শেষ দিকে এস্তেভাওয়ের শটও যায় পোস্টে লেগে বাইরে।

অভিজ্ঞ ডিফেন্ডার এদের মিলিতাও চোপে পড়েছেন এই ম্যাচে, যা দুর্ভাবনা বাড়াবে রিয়ালের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found