Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল

২০২৬ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছে পর্তুগাল। ছবি: এক্স
২০২৬ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছে পর্তুগাল। ছবি: এক্স
[publishpress_authors_box]

একটি জয়, তাহলেই ২০২৬ সালের বিশ্বকাপের মূল পর্বে পর্তুগাল। এই সমীকরণে দাঁড়িয়ে থাকা পর্তুগিজরা মাঠে নামল দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া। তাতে কী, বিশ্বকাপ নিশ্চিতের উপলক্ষটা ঠিকই রাঙাল বিশাল এক জয়ে। প্রতিপক্ষ আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে সবচেয়ে বড় পরিসরের ফুটবল মহাযজ্ঞে নাম লেখাল পর্তুগাল।

নিষেধাজ্ঞার কারণে রোনালদো খেলতে পারেননি। তবে পোর্তোর ম্যাচে গোল উৎসবের কোনও কমতি হয়নি। হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফের্নান্দেস ও জোয়াও নেভেস। তাতে ৯-১ গোলের বিশাল জয়ে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর বিশ্বকাপে পৌঁছে গেছে সেলেকাওরা।

৭ মিনিটে গোল উৎসব শুরু পর্তুগালের। প্রথম লক্ষ্যভেদ রেনাতো ভেইগারের। ১৮ মিনিটে অবশ্য স্পের্তসিয়ানের গোলে খেলায় ফেরে আর্মেনিয়া।

এরপর শুধু পর্তুগালের দাপট। ৩০ ও ৪১ মিনিটে লক্ষ্যভেদ করা নেভেস হ্যাটট্রিক পূরণ করেন ৮১ মিনিটে।

অন্যদিকে ৪৫, ৫২ ও ৭২ মিনিটে তিন গোল করেন ফের্নান্দেস। প্রথম ও শেষ গোলটি তিনি করেছেন পেনাল্টি থেকে।

বাকি দুটি গোল গোনসালো রামোস ও সের্জিয়ো কোনসেইকোওয়ের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত