Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বাফুফের চিঠির জবাবে যা বললেন আসিফ

bff8
[publishpress_authors_box]

চট্টগ্রাম বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন আসিফ আকবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট কনফারেন্সে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন এই শিল্পী। আসিফ নিজের বক্তব্যের এক পর্যায়ে জানান, গোটা দেশে ফুটবলারদের কারণে ক্রিকেট খেলা যাচ্ছে না এবং জেলা স্টেডিয়ামগুলো ফুটবল দখল করে আছে। এজন্য ফুটবল ফেডারেশনের (বাফুফে) মারপিট করতে হলেও নিজেদের অধিকার আদায় করতে চান তিনি।

আসিফের এমন বক্তব্য ভালোভাবে নেননি জাতীয় দলের সাবেক ফুটবলাররা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আসিফের বক্তব্যে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। বাফুফে সভাপতি তাবিথ আওয়াল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর একটি চিঠি পাঠিয়েছেন।

সেই চিঠির জবাব এখনও দেয়নি বিসিবি। তবে একটি গণমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন আসিফ। তিনি বলেছেন, ‘‘তারা চিঠি দিয়েছে, আমি হ্যাপি, থ্যাংক ইউ বাফুফে! খুশি হইছি। এই চিঠি আমার জন্য একটা অনার! বাফুফে আমাকে চেনে, কাউন্ট করেছে। এটা জরুরি। তাদের আচরণ তো খারাপই, এটা সত্য কথা তো। এটা সারা দেশে হচ্ছে, ফুটবলাররা সারা দেশে রংবাজি করে। ক্রিকেটের ডিসিপ্লিন আর ফুটবলের স্টাইল আমি বুঝিয়েছি। প্রশ্ন হতে পারে আমার অবস্থান থেকে (কেন?), হ্যাঁ, এটাও ঠিক আছে।’’

আসিফ আরও যোগ করেন, ‘‘তারা কুমিল্লায় গিয়ে তদন্ত করুক। কুমিল্লায় যারা অভদ্র ব্যবহার করেছে, গেটে তালা মেরে দিয়েছে, ডিসি সাহেবকে হুমকি দিয়েছে, তদন্ত করে দেখে বিচার করুক আগে। তখন না হয় ভালো আচরণের কথা বলব। তারা কুমিল্লায় যাক। যারা খারাপ ব্যবহার করছে, যারা ভুক্তভোগী—তারা দুই পক্ষের সঙ্গে কথা বলুক। যদি মনে করে ওই ফুটবলার দোষী, তাদের শাস্তি দিক। তারপর বলব, হ্যাঁ ফুটবল ফেডারেশন খুব ভালো। ফুটবলাররা খুব ভালো। আমার সঙ্গে চলতে গেলে লজিকে চলতে হবে।’’

ফুটবলাররা যতই দুঃখপ্রকাশ করার দাবি তুলুন, আসিফ তাঁর বক্তব্যে অটুটই, ‘‘তারা মারপিট করে, তারা গেট লক করে দিয়েছে। তারা হুমকি দিয়েছে। পিচ খোঁড়াখুঁড়ি করে। আমি মারপিট করব বলেছি, করিনি। তারা তো (মারপিট) করে ফেলেছে। ইট হ্যাজ ডান! আমরা করিনি এগুলো। বলছি শুধু। বলাতেই এত রাগ! আমরা এত দিন সহ্য করেছি কীভাবে? একটা কথা তারা নিতে পারে না। আর আমরা ৩৭–৩৮ বছর সহ্য করছি কীভাবে?’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found