Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ফ্লাইট মিসের পর অবশেষে ঢাকায় হামজা

e1
[publishpress_authors_box]

হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ নেপাল গিয়েছিল প্রীতি ম্যাচ খেলতে। প্রীতি ম্যাচ হওয়ায় সেবার লিস্টার সিটি ছাড়েনি হামজা চৌধুরীকে। এমনকি আসেননি শমিত সোমও।

 এবার ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে আজ ঢাকা চলে এসেছেন হামজা চৌধুরী। আসবেন শমিত সোমও।

আজ ‎দুপুর ১২টায় ঢাকায় পা রাখার কথা ছিল হামজা চৌধুরীর। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করেছিলেন তিনি।

সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। ফ্লাইট মিসের পর নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেছিলেন তিনি। এরপর ঢাকায় পা রাখেন বিকেলে। বিমানবন্দর থেকে হামজা যোগ দিয়েছেন  টিম হোটেলে।

আজ বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই। আগামীকাল কিংস অ্যারেনায় অনুশীলনে থাকবেন হামজা থাকার কথা। আগামীকাল রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছানোর কথা শমিত সোমেরও।

১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found