Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

৮৯৫ দিন পর ঘরে ফেরার আনন্দ বার্সেলোনার

দীর্ঘদিন পর ন্যু ক্যাম্পে বার্সেলোনার খেলোয়াড়েরা। ছবি: এফসি বার্সেলোনা
দীর্ঘদিন পর ন্যু ক্যাম্পে বার্সেলোনার খেলোয়াড়েরা। ছবি: এফসি বার্সেলোনা
[publishpress_authors_box]

ক্রীড়াঙ্গনে ‘হোম অ্যাডভান্টেজ’ খুবই গুরুত্বপূর্ণ। নিজের মাঠে খেলার সুবিধা সব দলই নিতে চায়। স্টেডিয়ামের চেনাজানা পরিবেশ ও সমর্থকদের সমর্থন ম্যাচে অবদান রাখে। গত দুই মৌসুমে বার্সেলোনাও এই ‍সুবিধা পাচ্ছিল। তবে সেটা পুরোপুরি নয়! কারণ চিরচেনা ন্যু ক্যাম্প ছেড়ে বার্সেলোনার অন্য একটি মাঠকে হোম গ্রাউন্ড বানাতে হয়েছিল তাদের। অবশেষে কাতালানদের অপেক্ষা শেষ হয়েছে। দীর্ঘ ৮৯৫ দিন পর আবার ন্যু ক্যাম্পে ফিরেছে এফসি বার্সেলোনা।

না, ম্যাচ দিয়ে ফেরা হয়নি এখনও। দলীয় অনুশীলন দিয়ে পুনর্নির্মিত ন্যু ক্যাম্পে পা রেখেছেন বার্সেলোনা খেলোয়াড়রা। হোক না অনুশীলন, ঘরের মাঠে ফিরতে পেরেই আনন্দে আত্মহারা তারা। বর্তমান দলে এমন অনেক খেলোয়াড় আছেন, যাদের এখন পর্যন্ত ন্যু ক্যাম্পে খেলার অভিজ্ঞতা হয়নি। আবার এমন খেলোয়াড়ও আছেন, যারা প্রথমবার পা রেখেছেন ঐতিহাসিক স্টেডিয়ামটিতে।

ন্যু ক্যাম্পে অনুশীলন চলছে বার্সেলোনার। ছবি: এফসি বার্সেলোনা

১.৫ বিলিয়ন ইউরো খরচে নতুনভাবে তৈরি হচ্ছে ন্যু ক্যাম্প। বার্সেলোনা আশা করছে, ২২ নভেম্বর আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ফিরবে এই স্টেডিয়ামটিতে। সেটা সম্ভব না হলে পরের সপ্তাহে, ২৭ নভেম্বর আলাভেসকে আতিথ্য দিতে পারে বার্সেলোনা।

কাতানান ক্লাবটির খেলোয়াড়রা সেই দিনটি অপেক্ষা যেন শেষ হচ্ছে না। কবে ন্যু ক্যাম্পের সবুজ গালিচায় ফুটবলে মেতে উঠবেন, দিনক্ষণ গুনে যাচ্ছেন। এর আগে অনুশীলন দিয়ে ঘরের মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত সবাই।

অধিনায়ক রোনাল্দ আরাউহো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ন্যু ক্যাম্পে অনুশীলনের পর বার্সেলোনার সামাজিক যোগাযোগ মাধ্যমে উরুগুইয়ান ডিফেন্ডার বলেছেন, “ভীষণ খুশি। ন্যু ক্যাম্পে ফিরতে পারার অনুভূতি দারুণ। কী চমৎকার একটি স্টেডিয়াম। আমাদের অনেক সতীর্থ আছে, যাদের কখনও এখানে খেলার সুযোগ হয়নি; আবার এমন কেউ কেউ আছে, যারা কখনও প্রবেশই করেনি এই স্টেডিয়ামে।”

সমর্থকদের সঙ্গে লামিন ইয়ামালের সেলফি। ছবি: এফসি বার্সেলোনা

দলের অনুশীলন দেখতে গ্যালারিতে ভিড় করেছিলেন সমর্থকরা। প্রায় ২৩ হাজার দর্শক দিলেন নতুন আঙ্গিকে সাজানো ন্যু ক্যাম্পে। এই দর্শকরাই যে ক্লাবের প্রাণ, আরাউহো সেটি যোগ করেছেন পরের কথায়, “সবাই জানে এই স্টেডিয়ামটির অর্থ কী। অনেক দর্শক এসেছিলেন স্টেডিয়ামে। তারাই আমাদের প্রাণ। তাদের উল্লাস ছিল দেখার মতো।”

বার্সেলোনা মিডফিল্ডার মার্ক কাসাদোর কখনও সুযোগ হয়নি ন্যু ক্যাম্পে খেলার। তার উচ্ছ্বাসটা তাই একটু বেশিই, “এই স্টেডিয়ামে বেশ কয়েকবার আমার বসার সুযোগ হয়েছে। স্কোয়াডে ছিলাম, তবে কখনও খেলার সুযোগ হয়নি। এখন শুধুমাত্র অনুশীলন হলো, আশা করছি শিগগিরই ফিরতে পারব।”  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found