Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

১১ বছর পর ব্রাদার্সের কাছে আবাহনীর হার, মোহামেডানের হোঁচট

আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স। ছবি : বাফুফে
আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স। ছবি : বাফুফে
[publishpress_authors_box]

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততায় ২২ দিন বন্ধ ছিল বাংলাদেশ ফুটবল লিগ। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে আজ বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং হোঁচট খেয়েছে। তারা ১–১ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশের সঙ্গে। নিজেদের প্রথম ম্যাচে ফর্টিসের কাছে হেরেছিল মোহামেডান।

লিগ রানার্সআপ আবাহনী লিমিটেড হেরেছে আজ। তাদের ২–১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, লিগে ব্রাদার্সের কাছে ১১ বছর পর প্রথম হারল আবাহনী। অপর ম্যাচে ফকিরেরপুলকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন রহমতগঞ্জ।

ফল

আবাহনী লিমিটেড ১ : ২ ব্রাদার্স ইউনিয়ন

 মোহামেডান ১ : ১ পুলিশ এফসি

 রহমতগঞ্জ ২ : ০ ফকিরেরপুল

সবশেষ ২০১৪ সালের এপ্রিলে আবাহনীকে লিগে হারিয়েছিল ব্রাদার্স। আজ ১১ বছর পর লিগে আরও একবার আবাহনীকে হারালেন জামাল ভূঁইয়ারা। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে দেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। মার্কোস রুদওয়ের সিলভার কাটব্যাক থেকে আবাহনী গোলকিপার মিতুল মারমাকে পরাস্ত করেন তিনি। 

পুলিশ এফসির সঙ্গে ড্র করেছে মোহামেডান। ছবি : বাফুফে

৫৮ মিনিটে মার্কোসের পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ব্রাদার্স। বক্সের ভেতর অঞ্জনকে ফাউল করেছিলেন হাসান মুরাদ।

ইনজুরি টাইমের প্রথম মিনিটে জাফর ইকবালের বাঁ প্রান্তের মাপা ক্রসে হেডে সুলেমানে দিয়াবাতে গোল করে হারের ব্যবধান কমান আবাহনীর। প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করায় ২ ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ১-ই থাকল।

শহীদ বরকত স্টেডিয়ামে রবিবার মোহামেডান ১৯ মিনিটে এগিয়ে গিয়েছিল। রহমত মিয়ার লং থ্রো ক্লিয়ার করতে পারেনি পুলিশ এফসি। বল মাটিতে পড়ার আগেই বাঁ পায়ের শটে সাদা-কালোদের এগিয়ে দেন রহিম উদ্দিন। 

৪৯ মিনিটে শফিক কাগিমুর কর্নার থেকে দারুণ হেডে সমতা ফেরান পুলিশের মোহাম্মদ বাবলু। এরপর আর গোল পায়নি দুই দল।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত