Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সিপিবির নতুন সভাপতি সাজ্জাদ, সাধারণ সম্পাদক রতন

cpb sajjad and ratan
[publishpress_authors_box]

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাজ্জাদ জহির চন্দন আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল ক্কাফী রতন।

দুজনই এতদিন দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বুধবার ত্রয়োদশ কংগ্রেসের মধ্য দিয়ে দলের নতুন নেতৃত্ব বেছে নেয় সিপিবি।

তার আগে, গত সোমবার সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। এরপর বুধবার কমিটির প্রথম বৈঠকে পদ বণ্টন করা হয়।

নতুন কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছেন- মুজাহিদুল ইসলাম সেলিম, মো. শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, এম এম আকাশ, দিবালোক সিংহ, কাজী সাজ্জাদ জহির চন্দন, মিহির ঘোষ, এস এম শুভ, এমদাদুল হক মিল্লাত, মন্টু ঘোষ, রফিকুজ্জামান লায়েক, মনোজ দাশ, রেবেকা সরেন, মৃণাল চৌধুরী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, নিমাই গাঙ্গুলী, আবদুল্লাহ ক্বাফী রতন, রাগিব আহসান মুন্না, মনিরা বেগম অনু, জলি তালুকদার, আবিদ হোসেন, সাদেকুর রহমান শামীম, লাকী আক্তার, লক্ষ্মী চক্রবর্তী, অভিনু কিবরিয়া ইসলাম, সুব্রতা রায়, এস এ রশীদ, শাহীন রহমান, লুনা নূর, আনোয়ার হোসেন রেজা, মানবেন্দ্র দেব, মঞ্জুর মঈন, মহসিন রেজা, আহসান হাবিব লাবলু, পরেশ কর, আসলাম খান, আমিনুল ইসলাম ফরিদ, ফজলুর রহমান, এস এম শহীদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী কমল, সাজেদুল হক রুবেল, কাজী রুহুল আমীন ও সাজেদুল ইসলাম।

এর আগে ২০২২ সালে দ্বাদশ কংগ্রেসে মোহাম্মদ শাহ আলম সভাপতি ও রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’- স্লোগান নিয়ে গত শুক্রবার ত্রয়োদশ কংগ্রেস শুরু করে সিপিবি।

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কংগ্রেস উদ্বোধনের পর গত চার দিন কাউন্সিল অধিবেশন চলে তোপখানা সড়কের বিএমএ মিলনায়তনে।

কাউন্সিলে সারাদেশ থেকে আসা ৫৫০ জন প্রতিনিধির ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত