কংগ্রেসের মধ্য দিয়ে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
সোমবার কাউন্সিলে ভোটাভুটিতে ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। এই কমিটির প্রথম বৈঠকে পদ বণ্টন হবে বলে দলটির নেতারা জানিয়েছেন।
নতুন কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছেন- মুজাহিদুল ইসলাম সেলিম, মো. শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, এম এম আকাশ, দিবালোক সিংহ, কাজী সাজ্জাদ জহির চন্দন, মিহির ঘোষ, এস এম শুভ, এমদাদুল হক মিল্লাত, মন্টু ঘোষ, রফিকুজ্জামান লায়েক, মনোজ দাশ, রেবেকা সরেন, মৃণাল চৌধুরী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, নিমাই গাঙ্গুলী, আবদুল্লাহ ক্বাফী রতন, রাগিব আহসান মুন্না, মনিরা বেগম অনু, জলি তালুকদার, আবিদ হোসেন, সাদেকুর রহমান শামীম, লাকী আক্তার, লক্ষ্মী চক্রবর্তী, অভিনু কিবরিয়া ইসলাম, সুব্রতা রায় , এস এ রশীদ, শাহীন রহমান, লুনা নূর, আনোয়ার হোসেন রেজা, মানবেন্দ্র দেব, মঞ্জুর মঈন, মহসিন রেজা, আহসান হাবিব লাবলু, পরেশ কর, আসলাম খান, আমিনুল ইসলাম ফরিদ, ফজলুর রহমান, এস এম শহীদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী কমল, সাজেদুল হক রুবেল, কাজী রুহুল আমীন ও সাজেদুল ইসলাম।
২০২২ সালে সিপিবির দ্বাদশ কংগ্রেসে গঠিত কমিটিতে সভাপতি হন শাহ আলম, সাধারণ সম্পাদক হন প্রিন্স। এবার শীর্ষ পদে পরিবর্তন আসতে পারে বলে দলটির নেতারা জানিয়েছেন।
সিপিবির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সেলিম বিদায়ী কেন্দ্রীয় কমিটিতে থাকলেও শীর্ষ পদে ছিলেন না।
‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’- স্লোগান নিয়ে গত শুক্রবার চারদিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেস শুরু করে সিপিবি।
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কংগ্রেস উদ্বোধনের পর গত চার দিন কাউন্সিল অধিবেশন চলে তোপখানা সড়কের বিএমএ মিলনায়তনে।
কাউন্সিলে সারাদেশ থেকে আসা ৫৫০ জন প্রতিনিধির ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।



