Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

একুশে বইমেলা এবার ১৭ ডিসেম্বর শুরু

দেখে-শুনে বই কেনার আনন্দ পেতে অনেকেই প্রতীক্ষায় থাকেন বইমেলার। ছবি : হারুন-অর-রশীদ
দেখে-শুনে বই কেনার আনন্দ পেতে অনেকেই প্রতীক্ষায় থাকেন বইমেলার। ছবি : হারুন-অর-রশীদ
[publishpress_authors_box]

জাতীয় সংসদ নির্বাচন ও রমজান মাস বিবেচনায় নিয়ে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় এগিয়ে এনেছে বাংলা একাডেমি। আগামী ১৭ ডিসেম্বর বইমেলা শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলবে এক মাস।

বিবিসি বাংলা জানিয়েছে, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আজম বলেন, “প্রকাশক ও সংশ্লিষ্টদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বাস্তবতা ও রমজান বিবেচনায় নিয়ে মেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমাদের একটি মধ্যপন্থা নিতে হয়েছে।”

বাংলাদেশে অমর একুশে বইমেলা সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে চলে মাসব্যাপী। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের পাশাপাশি একুশে পদকও দেওয়া হয় বইমেলার আয়োজনকে ঘিরে।

এর আগে করোনা মহামারীর সময় বইমেলার সময় পরিবর্তিত হতে দেখা গিয়েছিল। সেবার মার্চ-এপ্রিলে মেলা অনুষ্ঠিত হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে রোজা শুরু হওয়ার কথা। তার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found