Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়ে গর্বিত আফাঈদা

af6
[publishpress_authors_box]

সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
আজ (সোমবার) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই পুরস্কার নিয়েছেন আফাঈদা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর কয়েকটি ক্যাটাগরিতে ১২ জনকে দিচ্ছে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। এতে আফঈদা মনোনীত হয়েছেন ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে মনোনীত আরেকজন বান্দরবানের উছাই মং মারমা।

সাফ জেতার পর প্রথমবারের মতো এশিয়ান কাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দুটি সাফল্যই এসেছে আফাঈদার নেতৃত্বে। তাই এমন স্বীকৃতি সাতক্ষীরার এই তরুণীর। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত ও গর্বিত আফাঈদা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার নিয়ে নিজের ফেইসবুক পেজে আফাঈদা লিখেছেন, ‘‘আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’’

তিনি আরও যোগ করেছেন, ‘‘আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনও সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য। এই পুরস্কার শুধু আমার নয়—এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত