Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

৩ গোলে জিতেও খুশি নন বার্সা কোচ

f1
[publishpress_authors_box]

বড় জয়েই মৌসুম শুরু করল বার্সেলোনা। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একটি করে গোল রাফিনিয়া, ফেরান তরেস আর লামিনে ইয়ামালের। তারপরও খুশি নন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

এর কারণও আছে। মায়োর্কা বিরতির আগেই পরিণত হয়েছিল ৯ জনের দলে। তারপরও কেবল ৩ গোলে খুশি কেন হবেন তিনি?

৩৩তম মিনিটে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মানু মোর্লানেস। ৩৯তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন ভেদাত মুরিচি। বলের নিয়ন্ত্রণ নিতে অনেক উপরে পা তুলে ফেলেন কসোভোর এই ফরোয়ার্ড।

তার বুট লাগে বার্সেলোনা গোলরক্ষকের মুখে লাগলে শুরুতে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে দেখে দেন লাল কার্ড। মায়োর্কার ১০৯ বছরের ইতিহাসে লা লিগার ম্যাচে প্রথমার্ধে এ নিয়ে দুটি লাল কার্ড দেখল দ্বিতীয়বার। ২৩ বছর আগে বার্সেলোনার বিপক্ষেই দুটি লাল কার্ড দেখেছিল তারা।

দুই লাল কার্ডের আগেই সপ্তম মিনিটে রাফিনিয়া আর ২৩ মিনিটে গোল করেছিলেন তরেস। গত মৌসুমে ১৮ গোল করা রাফিনিয়া এবার করেছেন দলের প্রথম গোল।

ইয়ামালের শট ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে বক্সের ভেতর পড়ে কাতরাচ্ছিলেন মায়োর্কা অধিনায়ক আন্তোনিও রাইল্লো। রেফারি হোসে লুইস মুনুয়েরার মুখে বাঁশি নিয়েও ফুঁ দেননি। এরপর তরেস জোরাল শটে গোল করলে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন মায়োর্কা মিডফিল্ডার মানু মোরলানেস।

৯ জনের মায়োর্কার বিপক্ষে বার্সা তৃতীয় গোলটা পায় ৯৪তম মিনিটে। কাট করে ভেতরে ঢুকে দুই ডিফেন্ডারকে পেরিয়ে জায়গা করে বাম পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন বার্সার নতুন এই নাম্বার টেন। 

স্থানীয় সময় সকালে লা লিগায় নিবন্ধিত হয়ে মার্কাস রাশফোর্ড ম্যাচে নেমেছেন ৬৯ মিনিটে বদলি হয়ে। তবে গোল পাননি।

গত মৌসুমে লা লিগায় ১০২ গোল করা বার্সা প্রাক মৌসুমে ৪ ম্যাচে করেছে ২০ গোল। লা লিগায় প্রথম ম্যাচে ৩ গোল করলেও ফ্লিক হতাশা জানিয়ে বলেছেন, ‘‘ম্যাচে আমাদের খেলার ধরণ পছন্দ হয়নি। তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি তবে এটা পছন্দ হয়নি (যেভাবে পেয়েছি)। আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম, এরপর ওরা ২টা লাল কার্ড পেল। আমার মনে হয়েছে দল ৫০ শতাংশ খেলেছে, এটাই পছন্দ হয়নি। এর চেয়ে আরও ভালো খেলতে পারতাম আমরা।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found