Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

৫ লাখ রুপি করে পাচ্ছে উৎসবে মৃত ১১ জনের পরিবার

k final1
[publishpress_authors_box]

১৮ বছর পর প্রথমবার আইপিএল জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই বিজয়ের উৎসবের উন্মাদনা লাগাম ছাড়িয়ে যাওয়াতেই বেঁধেছে বিপত্তি। প্রাণ গেছে ১১ জনের, আহতও হয়েছেন অনেকে। বুধবার বিকালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক ঘটনার পরও স্টেডিয়ামের ভিতরে হয়েছে উৎসব। এ নিয়ে প্রশ্ন উঠেছে গোটা ভারতে।

এই ঘটনার জন্য পর্যাপ্ত প্রস্তুতির অভাব ও গাফিলতির অভিযোগ এনে কর্ণাটক সরকারকেই দায়ী করা হচ্ছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে বেঙ্গালুরু। অনুষ্ঠানের আয়োজক কর্ণাটকের ক্রিকেট সংস্থা মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এরই মধ্যে।

কেএসসিএ কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ‘‘প্রিয়জনকে হারানো পরিবারগুলোর জন্য আরসিবি এবং কেএসসিএ যৌথ ভাবে ৫ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করছে। এই ক্ষতিপূরণ কখনও মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। তবে এই কঠিন সময়ে আমরা শুধু পরিবারগুলির পাশে থাকতে চাইছি।’’

 সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলি লিখেছেন, ‘‘ভাষা হারিয়ে ফেলেছি। বলার মতো অবস্থা নেই। ভয় পেয়েছি ভীষণ।’’ সমবেদনা জানিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার,‘‘ চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটেছে, তা ভীষণ দুঃখজনক। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার হৃদয় আজ বেদনার্ত। শান্তি ও শক্তি কামনা করছি সবার।’’

ভারতের বিশ্বকাপজয়ী পেসার মদন লাল বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছে, ‘‘ বাইরে যখন মানুষ মারা যাচ্ছিল, তখন তারা ভেতরে উৎসব করছিল। এটা সত্যিই মর্মান্তিক। মৃতদের পরিবারের উচিত এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আরসিবি ও রাজ্য সরকারের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মামলা করা।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত