Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের বিবৃতি

বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ হ্রাসের প্রতিবাদ

Select বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ হ্রাসের প্রতিবাদ বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ হ্রাসের প্রতিবাদ
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

জাতীয় বাজেটে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ হ্রাসের প্রতিবাদ জানিয়েছে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন।

সংগঠনটির আহ্বায়ক মাহমুদ সেলিম ও সদস্য সচিব রুস্তম আলী খোকন মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেছেন, জাতীয় বাজেটে অন্তবর্তীকালীন সরকার শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি না করে বরঞ্চ হ্রাস করেছে, যা দুঃখজনক, অনাঙ্ক্ষিত এবং নিকট অনভিপ্রেত।

বিবৃতিতে বলা হয়েছে, “মূলত ছাত্রদের আন্দোলনের কারণেই গঠিত হওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এহেন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, ছাত্রদের দ্বারা সংগঠিত ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলাফল আজকের অন্তবর্তীকালীন সরকার অথচ সেই সরকারই বিগত সরকারের তুলনায় শিক্ষা ও প্রযুক্তি খাতে ব্যয় হ্রাস করে দিয়েছে।

“শুধু তাই নয়, প্রাথমিক ও গণশিক্ষা খাতে সরকার আশঙ্কাজনকভাবে প্রায় তিন হাজার কোটি টাকার কম ব্যয় হ্রাস করেছে। অন্যদিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করেছে। দেশে কারিগরি শিক্ষা কেন্দ্র কম থাকায় এই খাতের বড় অঙ্কের টাকা মাদ্রাসা শিক্ষায় ব্যয় হওয়ার সম্ভাবনাই বেশি, যা  চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় বিজ্ঞানমনস্ক নাগরিক গড়ে তুলতে অন্তরায়।”

বিবৃতিতে তারা বলেন, “ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী সদস্য রাষ্ট্র হিসেবে জাতীয় আয়ের ৬ শতাংশ ও মোট বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার কথা থাকলেও রাজনৈতিক সরকারগুলো সে দ্বায়িত্ব কখনই পালন করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সেই প্রত্যাশা থাকলেও সরকার সেই প্রত্যাশা পূরণ না করায় বাজেট বিশ্লেষক ও শিক্ষাবিদদের মধ্যে ইতোমধ্যে গভীর ক্ষোভ এবং হতাশার জন্ম দিয়েছে।

“সরকার মোট বাজেটের ১৪ শতাংশ শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দের দাবি করলেও বাজেটের খাতসমুহ অতি বিভাজন করে খাতওয়ারী শিক্ষা বাজেটকে বড় করে দেখানোর কৌশল গ্রহণ করেছে এবং তা ১৪ শতাংশ বলে দাবি করেছে।”

তা না হলে বিগত বাজেটে টাকার অঙ্ক বড় হওয়া সত্বেও বরাদ্দ ছিল মোট বাজেটের ১১ শতাংশ অথচ বর্তমান অর্থ বছরের বাজেটে টাকার অঙ্ক কম হওয়া সত্বেও খাত ওয়ারি তা ১৪ শতাংশ দেখানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “জাতীয় আয়ের মাত্র ১.৭৭ শতাংশ বরাদ্দ প্রদান করে সরকার শিক্ষা খাতকে যে অবহেলা করেছে ব্যয় হ্রাস তারই প্রমাণ।” 

বিবৃতিতে একটি দক্ষ মানবিক বিজ্ঞানমনস্ক দেশপ্রেমিক জাতিগোষ্ঠী গড়ে তুলতে অবিলম্বে শিক্ষা খাতে ইউনেস্কোর সুপারিশমালা অনুযায়ী অর্থ বরাদ্দের জোর দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found