Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গাজীপুরের সাবেক এমপি সবুজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, তার স্ত্রী নিগার সুলতানা ঝুমা ও ছেলে মোহাম্মদ শাখাওয়াতের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত, যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

রবিবার অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাইদুল ইসলাম ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, দুদক কার্যালয়ে ডাকা হলেও তারা হাজির হননি। এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক।

আবেদনে বলা হয়, ইকবাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বর্ভিূভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য দিতে চিঠি দেওয়া হয়। তারা নির্দিষ্ট তারিখ ও সময়ে বক্তব্য দিতে হাজির হননি। অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা ঠেকানো প্রয়োজন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত