Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

চিয়ারলিডার চান না গাভাস্কার, রাবাদাদের নিয়ে সংঘাতের শঙ্কা

g7
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি মানেই বিনোদন। আইপিএলে সেটা আরও বেশি। ম্যাচের পাশাপাশি গ্যালারি উত্তাল থাকে ডিজে আর চিয়ারলিডারের নাচে। তবে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারিয়েছেন কয়েকজন সেনা। স্থগিত হওয়া আইপিএল আবারও ১৭ মে থেকে শুরু হতে চললেও টুর্নামেন্টের বাকি অংশ বিনোদনহীন আয়োজনের দাবি তুললেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।

বিসিসিআইয়ে কাছে বাকি ম্যাচগুলোতে গান বাজানোর ব্যবস্থা, চিয়ারলিডার আর ডিজে না রাখার আবেদন জানিয়ে গাভাস্কার ‘স্পোর্টস টুডেকে’ বললেন , ‘‘অনেক পরিবার তাদের নিকটাত্মীয় হারিয়েছে। এই পরিস্থিতিতে আন্তরিক ভাবে আশা করব আইপিএলে বাড়তি কোনও আয়োজন থাকবে না। শুধু খেলাগুলো হোক। ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতে আসুন। কিন্তু দুই ওভারের বিরতিতে ডিজে চাই না। মাঠে চিয়ারলিডারও দরকার নেই। এ রকম কিছু প্রয়োজন নেই। শুধু খেলা হোক। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের আবেগকে এভাবে সম্মান জানানো যেতে পারে।’’

৩ জুন ফাইনালের আগেই রাবাদাদের দেশে দেখতে চান দ.আফ্রিকান কোচ।

আইপিএলের আগের সূচিতে ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে। নতুন সূচিতে সেটা পিছিয়ে হবে এখন ৩ জুন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আবার ১১ জুন। তাই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের আগের চুক্তি অনুযায়ী ২৬ মে’র মধ্যে দেশে দেখতে চাওয়ার কথা বলেছেন প্রোটিয়া কোচ শুকারি কনরাড।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে থাকা এমন সাত জন ক্রিকেটার রয়েছেন, যাদের আইপিএলের প্লে-অফ খেলার সম্ভাবনা রয়েছে। তাদের নিয়ে কনরাড বলেছেন, ‘‘আইপিএল ও বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২৫ মে ফাইনালের পর ২৬ মে ক্রিকেটারেরা ফিরে আসবে। আমাদের দিক থেকে কোনও কিছু পরিবর্তন করা হয়নি। এখনও পর্যন্ত তেমনই ঠিক আছে। আমি চাই আমাদের ক্রিকেটারেরা যেন ২৬ মে দেশে ফিরে আসে।’’

এই সাত ক্রিকেটারের দল প্লে-অফে পৌঁছালে তাদের কোনোভাবে ছাড়তে চাইবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। ততে নতুন সংঘাতের শঙ্কা রয়েছে বিসিসিআই আর প্রোটিয়াদের মধ্যে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found