Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশি দলের হয়েই মাঠে ফিরতে পারেন সাকিব

Shakib khan
[publishpress_authors_box]

বাংলাদেশের জার্সিতে না হলেও বাংলাদেশের একটি দলের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন সাকিব আল হাসান। সুযোগ আসতে যাচ্ছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে। লিগটিতে দল নিতে পারে নায়ক সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। সেখানেই সাকিবকে দেখা যাওয়ার সম্ভাবনা।

গত বছর ভারত সফরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব। সর্বশেষ লঙ্কা টি-১০ লিগেই ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে বোলিং অ্যাকশনের ত্রুটির খবর পান। তাই বোলিং করতে পারেননি গল মারভেলসের হয়ে।

সেই শ্রীলঙ্কাতেই আগামী আগস্টে মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিবের। সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে একটি দল কিনতে পারে। এমনটা হলে ওই দলে সাব্বির রহমান, তাসকিন আহমেদ, তানজিদ তামিমদেরও দেখতে চান নায়ক সাকিব।

একই সঙ্গে এই দলের আইকন ক্রিকেটার হিসেবে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। ক্রীড়াজ্ঞনে খবর ক্রিকেটার সাকিবের সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন নায়ক সাকিব।  

সাকিবের জন্য এখন ক্রিকেটে ফেরা খুব গুরুত্বপূর্ণ। নিজে ফিটনেস নিয়ে কাজ করা ছাড়া আর কোন ক্রিকেটীয় কার্যক্রমে নেই সাকিব। এর মাঝে সুখবর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে বোলিং অ্যাকশনের ত্রুটিমুক্ত হওয়া। এবার যে কোন লিগেই বল করতে পারবেন সাকিব।

লঙ্কান প্রিমিয়ার লিগে তাই ব্যাট বল হাতে আবারও সাকিবকে দেখার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত