Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বাণিজ্য মেলার পুরাতন মাঠে হবে ঈদ জামাত : আসিফ মাহমুদ

asif mahmud
[publishpress_authors_box]

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সম্মিলিতভাবে ঈদ উদযাপনের জন্য আগারগাঁওয়ে অবস্থিত বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত।

সেখানে কয়েক লাখ মানুষ একসঙ্গে ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। ঈদের নামাজ শেষে সুলতানী ও মোঘল আমলের রীতি অনুযায়ী থাকবে ঈদের আনন্দ মিছিল।

রবিবার নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা হলে ‘আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার খালি জায়গায় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠানের জন্য প্রস্তুতিমূলক সভা’ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “সুলতানি আমলের ঐতিহ্যকে ধারণ করে এবার নতুনভাবে ঈদ উদযাপিত হোক। শুধু ব্যক্তি কিংবা পরিবারকেন্দ্রিক ঈদ আনন্দ না হয়ে, এবারের ঈদটা কাটুক সমবেতভাবে।”

উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই নতুন সম্মিলিত ঈদ উদযাপনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

জামাত শেষে ঈদকে আরও প্রাণবন্ত করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করেন তিনি বলেন, “সময় স্বল্পতার কারণে এবার সারাদেশে একযোগে এই ঈদ আনন্দ র‌্যালি, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও আগামীতে সারাদেশে একযোগে এমন ঈদ আনন্দ উদযাপন করা হবে।”

বাসস জানিয়েছে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবারের মতোই প্রধান জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আরেকটি ঈদ জামাতসহ আনন্দ উদযাপন নতুন আঙ্গিকে পালন করা হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found