Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিপণিবিতান ঘিরে সড়কে ডাইভারশনের নির্দেশনা ডিএমপির

Jam FDC_Rubel 01
[publishpress_authors_box]

রোজার ঈদকে সামনে রেখে ঢাকার বিপণিবিতানকেন্দ্রিক জনসমাগমের কারণে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মার্কেটে ঈদ কেনাকাটায় আগত জনসাধারণ এবং মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধা কিছু ক্রসিংয়ে ডাইভারসন দেওয়া হবে।

আগামী শুক্র ও শনিবার এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

নির্দেশনা অনুযায়ী সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথের বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক হয়ে নিউমার্কেট, ধানমণ্ডি, মোহাম্মদপুর, ঝিগাতলা ও  মিরপুরগামী যানবাহনগুলোকে ফার্মগেইট বা শাহবাগের দিকে ডাইভারসন দেওয়া হবে।

পান্থপথ গ্রীণ রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনগুলোকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোড, রাসেল স্কয়ার বা ফার্মগেইটের দিকে ভাইভারসন দেওয়া হবে।

মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আসা সায়েন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহনকে সায়েন্সল্যাব ক্রসিং থেকে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাঁটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারসন দেওয়া হবে। তবে এ নিয়ম সিটি বাসের জন্য প্রযোজ্য হবে না।

এছাড়া নিউমার্কেট ক্রসিংয়ে নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনগুলোকে ওই ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারসন দেওয়া হবে। এক্ষেত্রে সিটি বাস আগের নিয়মে চলবে।

এছাড়াও গাড়ির চাপ বিবেচনায় নিয়ে অন্যান্য সড়কেও ডাইভারশন দেওয়া হতে পারে বলে জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে আগামী শুক্র ও শনিবার এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রয়োজন না হলে বিপনিবিতান বা শপিং মল সংলগ্ন সড়ক যথাসম্ভব এড়িয়ে চলতে নগরবাসীর প্রতি অনুরোধ করা হয়েছে।

রিকশার জন্য নিউমার্কেট ক্রসিং থেকে সায়েন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের দুই পাশে আলাদা লেন করা হচ্ছে জানিয়ে ডিএমপি রিকশাচালক ও যাত্রীদের এই লেন ব্যবহার করতেও অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found