Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জানুয়ারি থেকে ক্রেডিট কার্ডের সুদহারের ঊর্ধ্বসীমা ২৫%

SS-Credit-card-interest-rate-cap-011224
[publishpress_authors_box]

চলমান পরিস্থিতির সঙ্গে ব্যাংকগুলো যাতে ভারসাম্য রেখে চলতে পারে, সেজন্য ক্রেডিট কার্ডের সুদহারের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে, যা এতদিন ২০ শতাংশ ছিল। 

রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। নতুন এ নির্দেশনা আগামী বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, ক্রেডিট কার্ড সীমার বিপরীতে ঋণ সুবিধা দেওয়াসহ সুদহার যৌক্তিক এবং গ্রাহক স্বার্থ সংরক্ষণে ক্রেডিট কার্ডের ওপর সুদহার সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণের নির্দেশনা আছে। তবে সুষ্ঠু ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতে এবং নীতি সুদহার ও ব্যাংকগুলোর ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার লক্ষ্যে ক্রেডিট কার্ডের ওপর সুদহার সর্বোচ্চ ২৫ শতাংশ নির্ধারণ করা হলো। ব্যাংকগুলোর ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের জোগান সাপেক্ষে এ সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করবে।

সেখানে আরও বলা হয়, ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করত মুনাফার হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৯(২)(চ) ও ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হলো, যা আগামী ১ জানুয়ারি হতে কার্যকর হবে।

দেশের ব্যাংকগুলোর মধ্যে ক্রেডিট কার্ডের গ্রাহক সংখ্যা বিবেচনায় শীর্ষে রয়েছে বেসরকারি খাতের দি সিটি, ব্র্যাক, ইস্টার্ন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

গত ১১ নভেম্বর ক্রেডিট কার্ডের সুদের হার বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে আবেদন জানিয়েছিল ১৭ ব্যাংকের প্রধান নির্বাহী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদহার সীমা বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণ করল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত