Beta
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
Beta
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু : অক্টোবরে ৩০ হাজার রোগী, ১৩৪ মৃত্যু

dengue-260324-01
[publishpress_authors_box]

অক্টোবর মাসের শেষদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ২৩৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও সাতজনের।

এদের নিয়ে চলতি মাস শেষ হলো সরকারি হিসেবে ৩০ হাজার ৮৭৯ জন রোগী আর ১৩৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে রোগী ছিল ১৮ হাজার ৯৭ জন আর মৃত্যু ছিল ৮০ জনের। সে হিসেবে চলতি বছরে এখন পর্যন্ত অক্টোবর মাসেই সবচেয়ে বেশি রোগী আর বেশি মৃত্যু হলো।

এছাড়া গত ১০ মাসে দেশে মোট রোগীর সংখ্যা পেরিয়েছে ৬১ হাজার, মারা গেছে ২৯৭ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৩৪ জন আর এ সময়ে মৃত্য হয়েছে আরও সাতজনের।

তাদের নিয়ে চলতি বছরে রোগী সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে মোট রোগী হলো ৬১ হাজার ৮১৭ জন আর মারা যাওয়া সাতজনকে নিয়ে চলতি বছরে মৃত্যু হলো ২৯৭ জনের।

নতুন মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আর ময়মনসিংহ বিভাগের আছেন দুজন করে, বাকিদের মধ্যে খুলনা আর রংপুর বিভাগের আছেন দুইজন।

তবে এখনও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারী মৃত্যু হার বেশি। মোট ২৯৭ জনের মধ্যে নারী মৃত্যুহার ৫১ দশমিক নয় শতাংশ আর পুরুষ মৃত্যুহার ৪৩ দশমিক এক শতাংশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত