Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

৮৬৮ কোটি টাকা পাচার : ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

দুর্নীতি দমন কমিশন কার্যালয়
দুর্নীতি দমন কমিশন কার্যালয়
[publishpress_authors_box]

আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে ইনকামিং ও আউটগোয়িং কলের ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচারের অভিযোগে আলাদা দুই মামলায় চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার নিয়মিত ব্রিফিংয়ে একথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, শিগগিরই এই দুই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

এক মামলার অভিযোগপত্রের আসামিরা হলেন- আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদার।

অন্য অভিযোগপত্রের আসামিরা হলেন-আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা এবং চেয়ারম্যান এম. বদিউজ্জামান।

অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার অর্থ পাচার করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার দায়ে অভিযোগপত্রে অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে আসামি করা হয়েছে।

আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ওই অর্থ পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলা করে দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। পরে তিনি নিজেই এ মামলার তদন্ত করেন।

অন্যদিকে, ভিশন টেল লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা মূল্যের ৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা পাচার করেছে।

ওই অর্থ পাচারের অভিযোগে এর আগে ২০২১ সালের ১ ডিসেম্বর ভিশন টেল লিমিটেডের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে এ মামলাটিও করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। পরে তিনি নিজেই এ মামলার তদন্ত করেন।

অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found