Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

তিন সেঞ্চুরিতে ছুটছে ময়মনসিংহ

mahidul-majid-ncl-021125-01-1762087811
[publishpress_authors_box]

আগের দিন সেঞ্চুরি করেছেন মাহফিজুল ইসলাম রবিন ও নাঈম শেখ। দ্বিতীয় দিন তাদের হয়ে সেঞ্চুরি করেছেন আবদুল মজিদ। কক্সবাজার অ্যাকাডেমি মাঠে জাতীয় লিগের ম্যাচে দুই দিন ধরে ১৪৩ ওভার থেলে ৬ উইকেটে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করেছে ময়মনসিংহ। তাদের ব্যাটিং সাফল্যের জবাব দিতে নেমে ১৪ ওভারে মাত্র ১৮ রান তুলতেই ২ উইকেট নেই রংপুরের।

ময়মনসিংহের দুই ওপেনার মিলেই তুলেছিলেন ২২০ রান। নাঈম শেখ ১৬৩ বলে ১১১ রানের ইনিংস খেলে ফিরেছেন। এছাড়া আরও লম্বা ২২৮ বলে ১২৭ রানের ইনিংস খেলে থামেন রবিন। দ্বিতীয় দিন ময়মনসিংহের হয়ে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন আবদুল মজিদ। ১৮৬ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। এছাড়া শুভাগত হোম করেন ৮৬ বলে ৬৫ রান।

ময়মনসিংহ ব্যাটারদের জুটি ভাঙতে আকবর আলি দলের ১০ বোলারকেই আক্রমণে টেনেছেন। তবুও ৬ উইকেটের বেশি শিকার করতে পারেনি তারা।

কক্সবাজারের অপর ম্যাচে প্রথম ইনিংসে চট্টগ্রামের করা ৩৫৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে বরিশাল ২ উইকেটে ১১৫ রান তুলেছে। চট্টগ্রামের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ৮ রানের জন্য ৩০ তম সেঞ্চুরি মিস করেন।

মিরপুরে জমে উঠেছে খুলনা ও রাজশাহীর ম্যাচে। প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হয়ে যাওয়া খুলনা দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৮ রানে থেকে দ্বিতীয় দিন শেষ করে। রাজশাহীর চেয়ে ৭৯ রানে পিছিয়ে তারা। রাজশাহী প্রথম ইনিংসে করেছে ২৬৮ রান।

সিলেটে স্বাগতিকদের বিপক্ষে ২৭৭ রানে এগিয়ে ঢাকা বিভাগ। মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে ৩১০ রান তুলেছে ঢাকা। অঙ্কন ২৭২ বলে ১২২ রানের ইনিংস খেলেন। জবাবে দিন শেষে সিলেট প্রথম ইনিংসে বিনা উইকেটে ৩৩ রানে শেষ করে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত