Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

১৬ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

মঙ্গলবার বিকাল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ছবি : বাসস
মঙ্গলবার বিকাল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ছবি : বাসস
[publishpress_authors_box]

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকালে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড ১৬ ঘণ্টার চেষ্টার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

বাসস জানিয়েছে, এফএসসিডি সদরদপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এর আগে মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে পাঁচ ঘণ্টার টানা প্রচেষ্টায় ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস জানায়।

মঙ্গলবার বিকাল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি : ডেইলি স্টার
আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি : ডেইলি স্টার

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন শাহজাহান সিকদার।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও শনাক্ত করা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে।

বস্তির সরু প্রবেশপথের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েন, কারণ ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে যেতে পারেনি।

ফলে দীর্ঘ হোস পাইপ ব্যবহার করে দূর থেকে পানি ছিটাতে হয়েছে, যা নিয়ন্ত্রণ কার্যক্রমকে দীর্ঘায়িত করেছে।

আগুন লাগার পর ঘরের চালের টিন খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেন কেউ কেউ। ছবি : প্রথম আলো
আগুন লাগার পর ঘরের চালের টিন খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেন কেউ কেউ। ছবি : প্রথম আলো

এফএসসিডির পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, আগুনের উৎসস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে না পারাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, “সরু রাস্তার কারণে আমাদের বড় ফায়ার ভেহিকলগুলো ভেতরে ঢুকতে পারেনি। তাই দীর্ঘ হোস লাইনের মাধ্যমে পানি পৌঁছে দিতে হয়েছে।”

তিনি আরও জানান, যানজট ও সংকীর্ণ রাস্তার কারণে ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে ৩০ মিনিটের বেশি দেরি হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found