Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

অনূর্ধ্ব-১২ এর বাচ্চারাও এই ভুল করবে না: আকবর

ak9
[publishpress_authors_box]

বাংলাদেশ ‘এ’ দল  রাইজিং স্টারস এশিয়া কাপ  জয়ের দুয়ারেই ছিল। ভারতকে সুপার ওভারে হারানোর পর ফাইনালে বাংলাদেশ পারেনি আর। হেরেছে সেই সুপার ওভারেই। সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে গেলেও নিজের সেই ভুল থ্রো নিয়েই বেশি আলোচনায় আছেন আকবর আলী। এমনকি দেশে ফিরেও বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক স্বীকার করেছেন, এমন ভুলের কোনো ব্যাখাই নেই তার কাছে!

আকবর দেশে ফিরে আজ সাংবাদিকদের বললেন, ‘‘ওই মোমেন্টে কী হয়েছে, আমি নিজেও জানি না। আমি কেন করেছি, এটার কোনো ব্যাখ্যাও নেই। তবে যে ভুলটা আমি করেছি, ওটা অনূর্ধ্ব–১২–এর খেলোয়াড়েরাও করবে না। আসলে আমি এটাই বললাম যে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল করেছি এবং সরি বলেছিলাম ম্যাচ শেষে সবাইকে।’’

টানা দুই সুপার ওভার নিয়ে আকবর বলেছেন, ‘‘সুপার ওভারে কোনো দলই অভ্যস্ত নয়, সুপার ওভার হয়ই কালেভদ্রে। টানা দুইটা ম্যাচে সুপার ওভার খেলার ঘটনা কমই ঘটে। সুপার ওভারে হাইরিস্ক শটই খেলতে হয়, অনেক সময় ক্লিক করে, অনেক সময় করে না। আমি এভাবেই দেখছি ব্যাপারটাকে।’’

আকবর আরও যোগ করলেন, ‘‘সুপার ওভারে আপনি যখন যাবেন আপনাকে শটস খেলতেই হবে। সেটা ইন্ডিয়ানরা বলুন, আমরা বলুন, পাকিস্তান বলুন যারাই যাবে শটস খেলতেই হবে। এখন ওখানে আপনাকে হাই রিস্ক শটই খেলতে হয় স্বাভাবিক। তো অনেক সময় দেখা যায় যে ক্লিক করে, অনেক সময় ক্লিক করে না। তো আমি এইভাবেই দেখছি আসলে ব্যাপারটাকে।’’

ট্রফি হাতে না নিয়ে ফিরলেও পুরো টুর্নামেন্টকে বেশ সফল হিসেবে দাবী করছেন আকবর। দল হিসেবে খেলোয়াড়দের পারফরম্যান্স মনে ধরেছে এই উইকেটরক্ষকের, ‘‘আমরা আলহামদুলিল্লাহ বেশিরভাগ পার্টেই ভালো ক্রিকেট খেলেছি গ্রুপ হিসেবে। বেশ কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল যেটা আমরা সবাই জানি। তো আমি বলব যে ভালো একটা টুর্নামেন্ট ছিল। যদি ফাইনালটা আমরা জিততে পারতাম আর কোনো কোনো ম্যাচে আরও কোনো কোনো ভুল কম করতাম তাহলে হয়তোবা আমি বলতাম যে একদম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি।’’

ফাইনালে সুপার ওভারের ব্যাটারদের সমন্বয় নিয়ে আকবর বললেন, ‘‘সুপার ওভারে সোহানকে (হাবিবুর) পাঠানো কারণ হলো পুরো টুর্নামেন্টে ও আমাদের সেরা ব্যাটসম্যান ছিল। আর সাকলাইন আবদুল গাফফার ওই ম্যাচে অনেক ভালো টাচে ছিল। প্লেয়ার, কোচিং স্টাফ থেকে সবাই একটু হতাশ, যেখান থেকে আমরা ফিরে এসেছি, এরপর সুভার ওভারে হারা সবার জন্য হতাশাজনক। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত